সোমবার, 28 অক্টোবর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

হাবিপ্রবির ব্যবসায় শিক্ষা অনুষদের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

প্রতিবেদক
কামরুল হাসান, হাবিপ্রবি প্রতিনিধি
সোমবার, ২৮ অক্টোবর ২০২৪ - ৪:৪৭ অপরাহ্ন

হাবিপ্রবির প্রতিনিধি : দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের লেভেল ১ সেমিস্টার ১ এ ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তিকৃত শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

২৮ অক্টোবর ( সোমবার) অডিটোরিয়াম-২ এ সকাল সাড়ে ৯ টায় ব্যবসায় শিক্ষা অনুষদের  ওরিয়েন্টেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা।  বিশষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট অনুষদের সকল বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এম জাহাঙ্গীর কবির, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন প্রফেসর মোঃ মামুনার রশিদ। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে স্ব স্ব বিভাগের পক্ষ থেকে একাডেমিক বিষয়সহ অনুষদের বিস্তারিত পরিচিতি তুলে ধরা হয়।

ওরিয়েন্টশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা নবীন  শিক্ষার্থী ও উপস্থিত অভিভাবকদের শুভেচ্ছা জানিয়ে বলেন, মেধাবীদের অধিকার রক্ষার জন্যই বৈষম্য বিরোধী আন্দোলনে আবু সাঈদ জীবন দিয়েছে। প্রতিটি শিক্ষার্থী মেধার স্বাক্ষর রেখেই এখানে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে।

এসময় তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণ করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন 

এসময় তিনি আরো বলেন, র‍্যাগিং এর বিষয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। হাবিপ্রবিতে র‍্যাগিংয়ের কোন স্থান নেই। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

অনুষ্ঠানের সভাপতি ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন প্রফেসর মোঃ মামুনার রশিদ এর সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রাম জেলা বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সরস্বতী পূজা উদযাপন

আজমল হোসেন চৌধুরী জাবেদের উদ্যোগে দিরাইয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজানগরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত, উপস্থিত ছিলেন কৃষক দলের নেতৃবৃন্দ

রাবিতে বাতিল হলো পোষ্য কোটা, শিক্ষার্থীদের বিজয় উল্লাস

তেহরানে আগুন, তেলআবিবে আতঙ্ক-যুদ্ধবিরতির আভাস নেই

বামনডাঙ্গা ইউনিয়নে WFP কার্যক্রমে হরিলুট: চেয়ারম্যান ও কাজ পরিদর্শকের বিরুদ্ধে অভিযোগ

সাত দিনের ছুটিতে যাচ্ছে যবিপ্রবি, খোলা থাকছে হল

জোহা দিবসকে জাতীয়করণের দাবি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের

কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন