শনিবার, 8 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাকৃবির গবেষণা: ইউরোপিয়ান স্যাভয় ক্যাবেজের সফল উৎপাদন

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
শনিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৫ - ২:০৭ অপরাহ্ন

স্যাভয় ক্যাবেজ, বাঁধাকপির একটি বিশেষ প্রজাতি, যা বাংলাদেশে নতুন শীতকালীন সবজি হিসেবে পরিচিতি পাচ্ছে। এটি মচমচে পাতা ও ভিন্ন স্বাদের জন্য সুপরিচিত, যা রান্না ছাড়াও কাঁচা ও স্যুপে ব্যবহারযোগ্য।

 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উদ্যানতত্ত্ব বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. হারুন অর রশিদের নেতৃত্বে দেশীয় আবহাওয়ায় স্যাভয় ক্যাবেজের সফল চাষাবাদ হয়েছে। গবেষকদলে আরো ছিলেন বাকৃবির মাস্টার্স এর শিক্ষার্থী সাদিয়া রহমান মাইশা। গবেষণার মূল উদ্দেশ্য ছিল কৃষকদের মাধ্যমে এই পুষ্টিগুণসমৃদ্ধ সবজিটি মানুষের কাছে পৌঁছে দেওয়া।

তিনি আরও বলেন, স্যাভয় ক্যাবেজ ইংল্যান্ড থেকে আনা হলেও এর নাম ফ্রান্সের একটি স্থানের নাম থেকে এসেছে, আর ইতালিতে এটিকে মিলান ক্যাবেজ বলা হয়। এটির চাষাবাদের ক্ষেত্রে জৈব মালচিং পদ্ধতি ব্যবহার করা হয়েছে। ফলন সম্পর্কে তিনি জানান, একেকটি স্যাভয় ক্যাবেজের মাথার ওজন দেড় থেকে দুই কেজি হয় এবং পাতা সহ ওজন প্রায় তিন কেজি পর্যন্ত হতে পারে।

 

পুষ্টিগুণের দিক থেকে, এতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি ও ভিটামিন কে আছে, যা হৃদযন্ত্রের কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে এবং কার্ডিওভাসকুলার ডিজিজ ও স্ট্রোকের ঝুঁকি কমায়। এতে থাকা ফোলেট ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড শিশুর মস্তিষ্কের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

গবেষক বলেন, স্যাভয় ক্যাবেজ অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এবং এতে প্রাকৃতিক অ্যান্টিহিস্টামিন রয়েছে, যা অ্যালার্জি প্রতিরোধে সহায়ক। গবেষণায় দেখা গেছে, এতে থাকা আইসোথায়োসায়ানাইড উপাদান ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি প্রায় ৩৮ শতাংশ পর্যন্ত কমাতে পারে।

 

ওজন কমানোর জন্য এটি ওয়েট লস ড্রিংক হিসেবে গ্রহণ করা যেতে পারে, এবং এটি ডায়াবেটিক রোগীদের জন্যও উপকারী। ভিটামিনসমৃদ্ধ এই সবজিতে প্রচুর বিটা ক্যারোটিন থাকে, যা ভিটামিন এ এর অন্যতম প্রধান উৎস।

 

অধ্যাপক হারুন জানান, স্যাভয় ক্যাবেজের চাষাবাদ পদ্ধতি অন্যান্য বাঁধাকপির মতোই। গবেষণা প্লটে ২৫ দিনের চারা রোপণ করা হয় এবং চারা লাগানোর পর দুই মাসের মধ্যে এটি সংগ্রহযোগ্য হয়। সাধারণ বাঁধাকপির তুলনায় এর ফলন বেশি, এবং ম্যাচিউর হওয়ার পরও এটি সতেজ ও মচমচে থাকে, যা পশু খাদ্য হিসেবেও ব্যবহার করা যেতে পারে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে সাংবাদিকদের ঐক্য ও সহযোগিতার লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত

পোরশায় ওয়ারেন্ট ভুক্ত তিন আসামী গ্রেফতার

পোরশায় প্রধান শিক্ষকের দাপটে ৮বছর বেতন বঞ্চিত জহুরুল ইসলাম

নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের মানহানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

গোদাগাড়ীতে মোবাইল কোর্টের জরিমানা

যবিপ্রবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ, সংবর্ধনা ও চড়ুইভাতি

সাত দিনের ছুটিতে যাচ্ছে যবিপ্রবি, খোলা থাকছে হল

ইবির বৃহত্তর কুমিল্লা ছাত্রকল্যাণ ফোরামের সভাপতি বান্না, সম্পাদক হুজ্জাতুল্লাহ

বুটেক্সে ১১ শিক্ষকের পদোন্নতি, ৯ অধ্যাপক ও ২ সহযোগী অধ্যাপক

প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনের নির্বাচনে অনিয়মের অভিযোগ