সোমবার, 10 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ফুলবাড়ীতে প্রভাষক শংকর কুমার সহ আ.লীগের ২ নেতা গ্রেফতার

প্রতিবেদক
Alomgir Hossain Asif
সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫ - ৪:৫২ অপরাহ্ন

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: 
ছাত্রজনতার আন্দোলনে হামলার ঘটনায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে সাইফুর রহমান সরকারী কলেজের প্রভাষক শংকর কুমার সেন সহ আওয়ামীলীগের দুই নেতাকে পুলিশ গ্রেফতার করেছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ আওয়ামী লীগ নেতাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শেখ হাসিনার দেশত্যাগের পর গ্রেফতারকৃত এই দুই নেতা দীর্ঘদিন আত্নগোপনে ছিলেন। রবিবার ( ০৯ ফেব্রুয়ারী) রাতে তারা বাড়ীতে ফিরেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ী থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ধর্মপুর গ্রামের অনীল চন্দ্র সেনের ছেলে এবং উপজেলার সাইফুর রহমান সরকারী কলেজের প্রভাষক শংকর কুমার সেন (৪৮) ও উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের ২ নং চর গোরকমন্ডল ওয়ার্ড আওয়ামী লীগের সহ- সভাপতি এবং ওই এলাকার মৃত জোনাব আলীর ছেলে মো. সমেশ উদ্দিন (৪৭)।
পরে ৪ আগষ্ট ফুলবাড়ীতে ছাত্রজনতার মিছিলে হামলা ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত ৫ নং মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়ীতে আলোচনা সভা ও ইফতার মাহফিল

হাবিপ্রবিতে কৃষিবিদদের অধিকার রক্ষা ও কৃষি ডিপ্লোমাদের অযৌক্তিক দাবির প্রতিবাদে বিক্ষোভ

শিক্ষা উন্নয়নের প্রত্যয়ে ঢাকায় সংসদ নির্বাচন করবেন হাবিপ্রবি’র শিক্ষার্থী তানভীর

ছাত্রলীগে পদ থাকার সংশ্লিষ্টতায় ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ডিআইইউতেও ১ জনকে অব্যাহতি

জাপানের গিফু বিশ্ববিদ্যালয় ও বাকৃবির যৌথ আয়োজনে সেমিনার

সংবাদ প্রকাশের পর বহিষ্কার হলেন পাবিপ্রবির ছাত্রদল নেতা

ময়মনসিংহে তারুণ্যের উৎসব উদযাপন

মুক্তাগাছা থেকে অবৈধ ভারতীয় চিনি ও ব্লেড জব্দসহ ০৩ চোরাকারবারি গ্রেফতার

শেকৃবিতে শিবিরের গণ ইফতার আয়োজন

কুড়িগ্রামে নবম শ্রেণির ছাত্রীর মরদেহ উদ্ধার: জমি সংক্রান্ত বিরোধে হত্যার অভিযোগ