মঙ্গলবার, 11 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ফুলবাড়ীতে পিতার সম্পত্তির ভাগ চাওয়াতে বোনের মাথা ফাটিয়ে দিল ভাই

প্রতিবেদক
Alomgir Hossain Asif
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫ - ৬:৫৬ অপরাহ্ন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পিতার সম্পত্তির ভাগ চাওয়াতে বোনকে মারপিট করে বোনের মাথা ফাটিয়ে দিয়েছে পাষন্ড ভাই। গত মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারী) উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম ফুলমতি গ্রামে এ ঘটনা ঘটে জানা যায়, পশ্চিম ফুলমতি গ্রামের বাসিন্দা মৃত বাদশা মিয়ার মেয়ে নুর ভানু বেগম গত কয়েক বছর ধরে তার নিজের ভাই মজিদুল ইসলামের নিকট পিতার জমির ভাগ চাইলে, তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। উক্ত বিরোধকে কেন্দ্র করে গত মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারী) মজিদুল তার শশুরবাড়ীর লোকজন সহ নুর ভানু বেগমের বাড়ীতে এসে নুরভানুকে এলোপাতাড়িভাবে মারপিট করে তার মাথা ফাটিয়ে দেয়া সহ ঘর বাড়ী ভাংচুর করে। সেই সময় নুরভানুর স্বামী জহুরুল হক তাদেরকে বাধা দেয়ার চেষ্টা করলে তাকেও মারপিট করে। শোর চিৎকারে স্থানীয় লোকজনদের সহায়তায় নুরভানু বেগমকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফুলবাড়ী, কুড়িগ্রামে নিয়ে এসে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
হাসপাতালে জখমী নুরভানুর সাথে কথা বলে জানা যায়, তার ভাই মজিদুলের নিকট পিতার সম্পত্তির ভাগ চাওয়াতে তাকে তার আপন ভাই মজিদুল সহ মজিদুলের শশুর বাড়ীর লোকজন তাকে ও তার স্বামীকে মারপিট করেছে। নুরভানু আরো জানায় যে, তার মাথায় দশটি সেলাই দেয়া হয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেন তিনি।
এ বিষয় মুটো ফোনে মজিদুল ইসলামের সাথে কথা বলে জানতে চাইলে তিনি বলেন আমার জমিতে ধান চাষ করতে বাধা দেয়ার কারনে আমি তাকে মারপিট করেছি।
ওই এলাকার বাসিন্দা নজু মিয়া ও আলেয়া বেগম জানান মজিদুল ও তার শ্যালক নদীর পাড় দিয়ে লাঠি সোঠা নিয়ে এসে নুরভানু ও তার স্বামীকে মারপিট করা সহ বাড়িঘর ভাঙচুর করে। নুরভানু তার মৃত্যু পিতার সম্পত্তির ভাগ চাওয়াতে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ জানায় বিষয়টি দুঃখজনক। এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

কারিশমা দেখাচ্ছে ইরান, ক্ষেপণাস্ত্র “কাসেম বাসির” আতঙ্কে আমেরিকা-ইসরায়েল

রায়পুরায় মহন মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচী হাবিপ্রবির প্রভাষকদের; সেশনজটের আশঙ্কা

পাহাড়ে এখন সম্ভাবনাময় কৃষি পন্য হচ্ছে মসলা জাতীয় ফসলের চাষ

রেজোয়ানের অর্ধ-গলিত লাশ উদ্ধার

তেল আবিব জ্বলছে, মোসাদ কার্যালয়ে আঘাত হানলো ইরান

মাতৃভাষা দিবসে আয়োজিত হতে যাচ্ছে ইবি ছাত্রশিবিরের বিজ্ঞান উৎসব

নতুন দলের শীর্ষ ৯ পদের ৮ জনই ঢাবি শিক্ষার্থী!

পাবিপ্রবিতে প্রদর্শিত হলো “বন্যা প্রতিরোধী স্বল্প মূল্যের আবাসন” প্রকল্প

নাগেশ্বরীতে উপজেলা প্রশাসনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং