বুধবার, 12 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান নিযুক্ত  

প্রতিবেদক
চট্টগ্রাম জেলা প্রতিনিধি
বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫ - ৯:১৮ অপরাহ্ন

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ইলিয়াছ উদ্দিন আহাম্মদ। বুধবার (১২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 
ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ইলিয়াছ উদ্দিন আহাম্মদ পটিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ থেকে বোর্ডের চেয়ারম্যান হিসেবে প্রেষণে নিয়োগ পেয়েছেন।
চলতি বছরের ৩০ জানুয়ারি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রেজাউল করিমের অবসরোত্তর ছুটির পর পদটি শূন্য হয়।পদাধিকার বলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন বোর্ড সচিব অধ্যাপক ড. এ.কে.এম সামছু উদ্দিন আজাদ।
অধ্যাপক ইলিয়াছ উদ্দিন আহাম্মদ ১৯৯৩ সালে ১৪তম বিসিএসে যোগ দিয়ে শিক্ষকতা শুরু করেন এবং ২০১৮ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। ২০২৩ সালে তিনি পটিয়া সরকারি কলেজে উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেন।
সংশ্লিষ্টদের মতে চট্টগ্রামের শিক্ষা ব্যবস্থা বিশেষ করে মাধ্যমিক বিদ্যালয়ের প্রশাসনিক জটিলতা দুর করতে অধ্যাপক ইলিয়াছ উদ্দিন আহাম্মদ অগ্রনী ভূমিকা রাখবে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

শহীদ ওয়াসিমের নামে উদ্বোধন হচ্ছে চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে

ব্যবসায়ীকে পাথর মেরে হত্যার প্রতিবাদে মধ্যরাতে মাভাবিপ্রবিতে বিক্ষোভ

কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে তারুণ্যের উচ্ছ্বাসের উদ্যোগে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত

শেকৃবিতে সীরাত মাহফিল -২০২৫

শেকৃবিতে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি পালন

জলবায়ু পরিবর্তনের প্রভাব ও প্রাণীস্বাস্থ্য: বাকৃবিতে বৈজ্ঞানিক সম্মেলন

নানা কর্মসূচিতে যবিপ্রবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

হোসেনপুরে ভোটার তালিকা হালনাগাদ সমন্বয় কমিটির সভা

মুখ ফুটে নয়, বাবার ভালোবাসা প্রকাশ পায় নিঃশব্দ ত্যাগে-বাকৃবি শিক্ষার্থী

রাবিতে জাতীয়তাবাদী সহায়ক কর্মচারী ফোরামের সভাপতি সইজুদ্দিন, সম্পাদক পিয়ারুল