শুক্রবার, 14 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে বসন্তবরণ উদযাপন

প্রতিবেদক
পবিপ্রবি প্রতিনিধি
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫ - ৩:৫৬ পূর্বাহ্ন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো বসন্তবরণ ১৪৩১। ১২ ফেব্রুয়ারি ফাগুনের রঙ, উচ্ছ্বাস আর সুরের মূর্ছনায় মুখরিত ছিল পুরো ক্যাম্পাস। শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা বসন্তের আনন্দ ভাগাভাগি করতে এ আয়োজনে অংশ নেন।

প্রতিবছরের মতো এবারও সিএসই অনুষদ বসন্তবরণের আয়োজন করে। তবে এবারের আয়োজক ছিল ব্যাচ নিরত্যয় ১৭। আয়োজনের সূচনা হয় বর্ণাঢ্য বসন্ত র‍্যালির মাধ্যমে, যেখানে শিক্ষার্থীরা বর্ণিল পোশাকে, ফুলের সাজে সজ্জিত হয়ে অংশ নেন। সকাল ১০টায় শুরু হওয়া র‍্যালিটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

এরপর দিনব্যাপী পিঠা উৎসব ও ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীরা দেশীয় পিঠার স্বাদ উপভোগের পাশাপাশি রঙিন ঘুড়ি ওড়ানোর আনন্দে মেতে ওঠেন। উল্লেখ্য, এবারই প্রথমবারের মতো সিএসই অনুষদের উদ্যোগে পবিপ্রবি ক্যাম্পাসে ঘুড়ি উৎসব আয়োজন করা হয়, যা শিক্ষার্থীদের মাঝে দারুণ সাড়া ফেলে। “বন্ধুরা মিলে ঘুড়ি উড়ানোর মজাই আলাদা! প্রথমবার পবিপ্রবিতে এমন আয়োজন দেখে আমরা সত্যিই অবাক আর উচ্ছ্বসিত!”– ব্যবসায় অনুষদের এক শিক্ষার্থীর অভিব্যক্তি।

বিকেলে ছিল সাংস্কৃতিক সন্ধ্যা, যেখানে সঙ্গীত, নৃত্য ও আবৃত্তির মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করা হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এই সাংস্কৃতিক সন্ধ্যা আরও রঙিন হয়ে ওঠে। সিএসই ক্লাবের  বিভিন্ন টিমের সক্রিয় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। তারা নান্দনিক পরিবেশনা ও উৎসবের প্রাণবন্ত আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠান শেষে সিএসই অনুষদের ৬ষ্ঠ সেমিস্টারের ছাত্রী সাদিয়া ফারজানা মৌলি তার অনুভূতি প্রকাশ করেন, “প্রতিবারই বসন্ত বরণে লোকজ সংস্কৃতিকে ধারণ করা হয়, যার মধ্যে পুতিপাঠ অন্যতম। বরাবরের মতো এবারের পুতিপাঠও ছিল পরিচিত ‘কমলা সুন্দরী’র আখ্যানে, যা দারুণ অভিজ্ঞতা!”

 

এছাড়া, মৎস্যবিজ্ঞান অনুষদের ৩য় বর্ষের শিক্ষার্থী রিজভী বলেন, “পবিপ্রবি ক্যাম্পাস আবারও তার পুরনো ছন্দে ফিরছে!”

 

একই অনুষদের শিক্ষার্থী তায়েসুর বলেন, “এত সুন্দরভাবে সাজানো পবিপ্রবি আমি প্রথমবার দেখলাম!”

 

দেশীয় নানা ঢঙের গান, নৃত্য, আবৃত্তি, লোকজ ঐতিহ্যের আবহ এবং প্রাণবন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে এবারের বসন্ত বরণ উৎসব হয়ে উঠেছিল এক সত্যিকারের বর্ণিল উৎসব।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

হবিগঞ্জে নিয়োগ পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী আটক, কারাদণ্ড

কুবিতে আয়োজিত অনার প্রেজেন্টস ‘বিজভেঞ্চার’-র ফাইনাল ১০ মে

রাবিতে অর্ধ শতাধিক স্টল নিয়ে ৩দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু

৩ দফা দাবিতে রাবির প্রশাসনিক ভবনে তালা, অবরুদ্ধ দুই উপ-উপাচার্য

নড়াইলে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেপ্তার ১

ফুলবাড়ীকে স্কুল ফিডিং কর্মসূচির বাইরে রাখার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

শেকৃবিতে প্রবাসী আয় বৃদ্ধিতে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বিশ্বের বৃহৎ স্টার্টআপ প্রোগ্রাম হাল্ট প্রাইজের ফাইনাল অনুষ্ঠিত বাকৃবিতে

রাবিতে ইউনিস্যাব’এর উদ্যোগে ‘ন্যাশনাল ইয়ুথ লিডারশিপ সামিট-২০২৫’ অনুষ্ঠিত

বাকৃবিতে জিআইএস ম্যাপিংয়ের কর্মশালার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত