বুধবার, 19 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

কুয়েটে শিক্ষার্থীদের উপর ছাত্রদলের হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

প্রতিবেদক
আরিফ বিল্লাহ, ইবি প্রতিনিধি
বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫ - ১২:১১ পূর্বাহ্ন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রদলের সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা হামলার ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাত ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বিক্ষোভ শুরু হয়। পরে বিক্ষোভ নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে। মিছিলে শিক্ষার্থীরা ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নো যুদ্ধ’ ‘কুয়েটে হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘লীগ গেছে যেই পথে, দল যাবে সেই পথে’, ‘নৌকা আর ধানের শীষ, দুই শাপের একই বিষ’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’সহ বিভিন্ন শ্লোগান দেয়।

এসময় শিক্ষার্থীরা বলেন, আমরা যেই জুলাইয়ে স্প্রিট ধারণ করেছিলাম। তা আজকে কুয়েটে হামলার মাধ্যমে নষ্ট হয়েছে। জুলাইয়ের পরে কেউ স্বৈরাচার হলে তাদের পরিস্থিতি হবে নিষিদ্ধ ছাত্রলীগের মতো। বিপ্লবী ছাত্র জনতা তাদের রেহাই দিবে না। আমরা বাংলাদেশ থেকে সন্ত্রাসীদে নির্মূল করে ছাড়বো। আমরা ক্যাম্পাসে অনেক সন্ত্রাসীদের ছাড় দিয়েছি তাই আজকের হামলা সেই ছাড় দেওয়ার ফল। ষড়যন্ত্র থেমে নেই। আমাদের সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে। সন্ত্রাসীদের কোনো পরিচয় নাই। আজকের হামলাকারীদের বিচার ও ছাত্রত্ব বাতিল করতে হবে। আমরা কারো বিরুদ্ধে আন্দোলন করতে দ্বিধা করিনি। এখনো কারো পাখা গজালে ছাত্রসমাজ তাদের ছাড় দিবে না।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, জুলাইয়ে আমরা ছাত্রলীগের সন্ত্রাসের কথা বলেছি। বর্তমানে ছাত্রদল সন্ত্রাসী কার্যক্রম করার চেস্টা করলে তাদের বিরুদ্ধেও কথা বলতে আমাদের আপত্তি নেই। কুয়েটে আমাদের ভাইদের উপর ন্যাক্কারজন হামলা করেছে ছাত্রদলের সন্ত্রাসীরা। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের সারা বাংলাদেশে ছড়িয়ে পরবে। আমরা ইদের পরে আন্দোলন করার ছাত্র জনতা নয়। আমরা মাত্র ৩৬ দিনে ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনাকে সরাইছি। আমাদের নতুন স্বৈরাচারদের সরাতে সময় লাগবে না। আমাদের সবসময় সচেতন থাকতে হবে। কেউ যেন নতুন করে স্বৈরাচার না হয়ে উঠতে পারে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে কেউ হামলা করলে সকলে মিলে প্রতিহত করতে হবে। আমাদের সংগ্রাম শেষ হয়ে যায় নি। স্বৈরাচার চলে গেছে, কিন্তু তাদের দোসর এখনো রয়ে গেছে। নতুন স্বৈরাচারী চরিত্রদের বহাল হতে দেওয়া যাবে না। আমরা কুয়েটে হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত সময়ের মধ্যে বিচারের দাবি জানাই। এছাড়াও ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে সকল শিক্ষক কর্মকর্তাদের দূর্নীতির শ্বেতপত্র প্রকাশ করার আহ্বান জানাই। বিগত স্বৈরাচারের সময়ে অযোগ্য শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। তারা অনেকেই পড়াশোনা করাতে পারে না। পরবর্তী সকল নিয়োগ যোগ্যতার ভিত্তিতে করার দাবি জানাই।

উল্লেখ্য, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়ে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামের দুধকুমর নদীতে চায়না জালের ভয়াল আগ্রাসন, দেশি মাছ বিলুপ্তির পথে

পাঁচবিবিতে শীতবস্ত্র বিতরণ 

কুয়েটে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ইবিতে মশাল মিছিল

বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে শামীম ওসমানের দাদার বাড়ি বায়তুল আমান

বাংলাদেশ বিমান বাহিনীতে বিদেশী সামরিক বাহিনীর সদস্যরা প্রশিক্ষণ নিচ্ছে -অ্যাডমিরাল এম নাজমুল হাসান

চলতি হজে সৌদি আরবে ৩৬ বাংলাদেশির মৃত্যু

জলমহল ইজারা নীতিমালা পরিবর্তন করা হবে উপদেষ্টা ফরিদা আখতার

কুষ্টিয়ায় ৮ লাখ টাকার ব্যান্ডরোলযুক্ত নকল বিড়ি জব্দ

ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনায় অন্তর্বর্তী সরকারের নিন্দা ও পুনরাবৃত্তি রোধে প্রতিশ্রুতি

ববি শিক্ষার্থী শিফা নূর ইবাদির অকাল মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল