বুধবার, 19 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

কুয়েট ছাত্রদলের হামলার প্রতিবাদে হাবিপ্রবিতে বিক্ষোভ

প্রতিবেদক
কামরুল হাসান, হাবিপ্রবি প্রতিনিধি
বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫ - ১২:১০ পূর্বাহ্ন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা। এ সময় তাঁরা শিক্ষাঙ্গনে সন্ত্রাসী হামলার বিচার দাবি করেন।

 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৯ টায় বিশ্ববিদ্যালয়ের মেইন গেট থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেইন গেটে এসে শেষ হয়।

 

 বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, “আপনারা দেখেছেন কুয়েটে ছাত্রদলের পৃষ্ঠপোষকতায় বহিরাগতরা হামলা করেছেন। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ৷ আমরা  ৫ই আগষ্টের আগে যে লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি ছিলো আর সেই লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি চাই না। আমরা শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে কোনো দলের রাজনীতি বাস্তবায়নের জন্য আসিনি। বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি চলবে ছাত্রদের অধিকার বাস্তবায়নের জন্য কোনো দলের জন্য না। 

 

তারা আরও বলেন, “আজকে কুয়েটে আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রদলের একটি অংশ হামলা চালিয়েছে । ছাত্রদলের কিছু নেতা নিজেদের রাজনৈতিক প্রভাব বিস্তারের জন্য সন্ত্রাসীদের লালন পালন করে থাকেন। আমরা ইদানিং দেখতে পাচ্ছি তৎকালীন সময়ে ক্যাম্পাসগুলোতে যে আদু ভাইয়ের রাজনীতি চালু ছিলো, সেই রাজনীতি আবারো বিশ্ববিদ্যালয়গুলোতে দেখতে পাচ্ছি। আমরা ১৬ বছরের স্বৈরাচারকে বিদায় দিতে পেরেছি, তেমনি আপনাদেরকেও ১৫ মিনিটে আমরা বিদায় করতে দ্বিতীয়বার ভাববো না। আগামী দিনের সকল সন্ত্রাসী কর্মকান্ডরোধে আমরা ছাত্রজনতা একতাবদ্ধ আছি এবং আগামীতেও থাকবো৷” 

 

এর আগে আজ দুপুর থেকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্ররাজনীতি বন্ধের দাবি নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। পাল্টাপাল্টি সংঘর্ষে ৩০ জনের বেশি শিক্ষার্থী আহত হন বলে জানা গেছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান

পটুয়াখালী জেলা রোভারের ১৫তম ত্রৈবার্ষিক সভা

আমাদেরও অধিকার ছিল বিশ্ববিদ্যালয় দিবস পালন করার

পবিপ্রবিতে আউটকাম বেজড কারিকুলাম বিষয়ক প্রশিক্ষণ

চিলমারী উপজেলায় আইন সহায়তা দিবস ২০২৫ পালন

হাবিপ্রবিতে ২ দিনব্যাপী ফুডজেন ফিউচার ১.০ শুরু

যবিপ্রবির প্রধান ফটক সংলগ্ন সড়কের গতিরোধক সংস্কারের দাবি

আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

নড়াইলে পৃথক ঘটনায় ৩ জনকে হত্যা

শহীদ সোহরাওয়ার্দী কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের বিদায়ে আবেগঘন অনুষ্ঠান, ভবিষ্যতের জন্য শিক্ষকদের পরামর্শ