বৃহস্পতিবার, 20 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ফুলবাড়ীতে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধার আত্মহত্যা 

প্রতিবেদক
Alomgir Hossain Asif
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫ - ৪:৪০ অপরাহ্ন

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: 
কুড়িগ্রামের ফুলবাড়ীতে হাসিনা বেওয়া (৭১) নামের এক বৃদ্ধার ঝলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর ১২ টায় ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধার ঝুলন্ত মরদেহ করেছে। এই দুঘর্টনাটি ঘটে ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের কুটিচন্দ্রখানা গ্রামে। নিহত বৃদ্ধা ওই গ্রামের মৃত কোরবান আলীর স্ত্রী।
ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, ওই পরিবারে কোন ধরণের অশান্তি নেই। লাগেনি বউ শ্বাশুড়ির ঝগড়া বিবাদও। ছেলে ও ছেলের বউ মিলে একটি সুখের দিন কাটতেন তিনি। তবে নিহত বৃদ্ধা দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুক্তছেন বলে জানান পরিবার ও প্রতিবেশিরা। বৃহস্পতিবার সকালে সবার অজান্তে ছেলের প্রাইভেট পড়া একটি টিনসেট ঘরে আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরে সকাল সাড়ে ৮ টার নিহতের ছেলে যখন শিক্ষার্থীদের প্রাইভেট পড়ার জন্য ওই ঘরে ঢুকেন ঠিক তখনই দেখতে পান মায়ের নিথর দেহ আড়ায় ঝুলছে। পরে আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। মায়ের মৃত্যুতে ওই পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ঘটনাস্থলে থাকা ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, পরিবার, এলাকাবাসীও জনপ্রতিনিধিনিসহ ওই এলাকায় তদন্ত করে জানা গেছে নিহত বৃদ্ধা সত্যিকারেই একজন মানসিক রোগী ছিলেন। সে নিজেই তার ছেলের প্রাইভেট পড়া ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এব্যাপারে নিহতের ছেলে থানায় একটি ইউডি মামলা দায়ের করেছেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

পাবিপ্রবিতে নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম

আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় জামাত আমিরের শোক

বাকৃবির সিন্ডিকেট সভায় ২৩ শিক্ষার্থীর পিএইচ.ডি. ডিগ্রির অনুমোদন

হাবিপ্রবিসাসের অফিস ভাঙচুর, বিচারে নিরব বিশ্ববিদ্যালয় প্রশাসন

নানা আয়োজনে মাভাবিপ্রবিতে মহান স্বাধীনতা দিবস পালিত

নাগেশ্বরী উপজেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক গোলাম রসুল রাজা, সদস্য সচিব মোখলেছুর রহমান

ইবির পাঠ্যসূচিতে স্থান পাচ্ছে জুলাই বিপ্লবের ইতিহাস

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাভাবিপ্রবিতে বিভিন্ন কর্মসূচি পালিত

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৪, নিহতদের বাড়িতে শোকের মাতম 

আদমজীনগর এম.ডব্লিউ উচ্চ বিদ্যালয়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত