বৃহস্পতিবার, 20 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রাবিতে পাঁচ দিনব্যাপী একুশে বইমেলা শুরু, থাকছে জুলাই স্মৃতি কর্ণার

মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫ - ৬:১৫ অপরাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পাঁচ দিনব্যাপী একুশে বইমেলা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে বইমেলার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করে কিছু বই ক্রয় করেন। এছাড়া, তিনি দুটি গবেষণা গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। এবারের বইমেলায় স্থানীয় ও ঢাকাসহ বিভিন্ন প্রকাশনা সংস্থা, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউট ও অনুষদ, এবং অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানসহ অর্ধশতাধিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। মেলায় লেখক-পাঠক আড্ডা, মুক্তমঞ্চ এবং বিশেষ আকর্ষণ হিসেবে 'জুলাই স্মৃতি কর্ণার' থাকছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক প্রফেসর এফ. নজরুল ইসলামসহ বিভিন্ন অনুষদের অধিকর্তা, হল প্রাধ্যক্ষ, বিভাগীয় সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট শিক্ষকবৃন্দ।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

মাদকের সাথে সম্পৃক্ত থাকায় চার শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ প্রশাসনের

রাস্তায় গেলে গুম আর ঘরে থাকলে খুন গত ৫৪ বছরে আর কিছু পাই নি চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম

যবিপ্রবিতে শ্রী শ্রী শ্যামা পূজো ও দীপাবলি উদযাপন

জনগণকে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বললেন ইসরায়েলি সেনাপ্রধান

ময়মনসিংহ থেকে অপহৃত ভিকটিম উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেফতার

পাবিপ্রবিতে গাইবান্ধা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

যবিপ্রবিতে কেন্দ্রীয় ছাত্রদলের প্রতিনিধিদের ক্যাম্পেইন

৭ বছরেও কাজ সম্পন্ন হয়নি ময়মনসিংহ স্টিল রাইস সাইলো

নড়াইল পৌরসভার ইট-সুরকির জোড়াতালি দিয়ে চলছে সড়কগুলো

ফুলবাড়ীতে প্রশাসনের বন্ধ করা ইটভাটা আবার চালু: পরিবেশ ও শিক্ষার ওপর প্রভাব।