শুক্রবার, 21 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইবিতে তিন দিনব্যাপী একুশে বই মেলা শুরু

প্রতিবেদক
আরিফ বিল্লাহ, ইবি প্রতিনিধি
শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫ - ৪:৩৩ অপরাহ্ন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তিন দিনব্যাপী বই মেলা শুরু হয়েছে। শুক্রবার (২১ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০ টায় মেলার উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী। মেলা চলবে আগামী রোববার পর্যন্ত।

বইমেলা উদ্বোধনকালে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. জালাল উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এস এম সুইটসহ অন্যান্য শিক্ষার্থীরা। 

উদ্বোধন শেষে উপ-উপাচার্যের নেতৃত্বে মেলার স্টল পরিদর্শন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবারের বই মেলায় বিভিন্ন বিভাগ ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের মোট ৫০ টি স্টল দেওয়া হয়েছে। অনুষদ ভবনের পার্শ্ববর্তী আমবাগানে বইমেলা চলবে প্রতিদিন সকাল ১০টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

উদ্বোধনকালে উপ-উপাচার্য অধ্যাপক ড.এম এয়াকুব আলী বলেন, একুশে বই মেলা আমাদের প্রাণের বই মেলা। আমাদের জাতীয় চেতনা ও অস্তিত্বের স্বাক্ষর বহন করে এই অমর একুশে বইমেলা। এর মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও সামাজিক সংগঠনের কার্যক্রমের বহিঃপ্রকাশ ঘটবে। বইমেলার মাধ্যমে শিক্ষার্থীরা দেশ ও জাতির ইতিহাস সম্পর্কে জানতে পারবে। ২৪ এর জুলাই বিপ্লবের স্লোগান ছিলো মেধা। তাই মেধার কোনো বিকল্প নেই। আর মেধাকে বিকশিত করে বই। বই পড়লে নিজের ব্যক্তিত্ব ও ক্যারিয়ার উন্নত হয়। তাছাড়া বইমেলার মাধ্যমে ছাত্র ছাত্রীদের মধ্যে একটি পারস্পরিক সোহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে। যার ফলে শিক্ষাঙ্গন গুলো অস্ত্রের ঝনঝনানি থেকে নিরাপদ থাকবে। আমি আশাকরি বইমেলা সুন্দর ভাবে সমাপ্ত হবে।

এর আগে একুশের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর একে একে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সংগঠন, বিভিন্ন আবাসিক হল, বিভাগ, ছাত্র ও স্বেচ্ছাসেবী সংগঠন শ্রদ্ধা জানায়। সকালে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তেলন করা হয়।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ডিআইইউতে ‘জলরাজনীতি ও জলবায়ু পরিবর্তন’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ইসরায়েলের গুপ্তচর সন্দেহে ৭০০ জনকে আটক করেছে ইরান

বিসিবির আস্থায় মিরাজ, পেলেন ওয়ানডে দলের নেতৃত্ব

খুবিতে ১ কোটি ২১ লাখ টাকা গবেষণা অনুদানের চেক বিতরণ

পোরশায় প্রধান শিক্ষকের দাপটে ৮বছর বেতন বঞ্চিত জহুরুল ইসলাম

কুড়িগ্রামে আওয়ামী লীগের দুই নেতা ও জমি-সংক্রান্ত মামলায় দুইজন গ্রেপ্তার

গডফাদাররা পালিয়েছে, কিন্তু নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার কে লাগাচ্ছে: মাহবুবুর রহমান মাসুম

নজরুল বিশ্ববিদ্যালয়ে দুটি হলের নাম পরিবর্তন

ত্রিপক্ষীয় জোট গঠন করবে বাংলাদেশ, চীন ও পাকিস্তান

দাদুকে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারার গুঞ্জন নাতির বিরুদ্ধে