শনিবার, 22 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

হোসেনপুরে নিহত শিক্ষার্থীর পরিবারের পাশে ইউএনও

প্রতিবেদক
মোহাম্মদ খায়রুল ফকির হোসেনপুর কিশোরগঞ্জ
শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫ - ১০:৪৬ অপরাহ্ন

হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত স্কুল শিক্ষার্থীর পরিবারের খোঁজ নিতে পরিবারের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা।  শনিবার(২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ গোবিন্দপুর গ্রামের নিখোঁজ প্রবাসী নজরুল ইসলামের মেয়ে সায়মা আক্তার নোহার মা হাবিবা আক্তারের খোঁজ নিতে পরিবারের পাশে ছুটে যান।  এ সময় ইউএনও  নোহার মা’কে শান্তনা দেন। এ সময় ইউএনও কাজী নাহিদ ইভা উপজেলা প্রশাসনের পক্ষে  কিছু আর্থিক সহায়তা প্রদান করেন। এ সহায়তা পেয়ে নোহার মা আবেগে আপ্লুত হয়ে পড়েন।

উল্লেখ্য গত মঙ্গলবার স্থানীয়  প্রাপ্তি আইডিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেনীর শিক্ষার্থী সায়মা আক্তার নুহা(৮) স্কুল ছুটির শেষে বাড়ি ফেরার পথে ওই স্কুলের সামনে রাস্তা পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনায়  অটোরিকশা চাপায় পিষ্ট হয়ে মারা যায়।  বিভিন্ন সংবাদ মাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশের খবরে  শনিবার সন্ধ্যায় ইউএনও সায়মা আক্তার নুহার  পরিবারের খোঁজ খবর নিতে যান।এসময় নুহার মা, ভাই চাচাদের সান্ত্বনা দেন, নুহার অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।  এসময় আরো ও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক হোসাইন উজ্জ্বল। পরে ইউনিয়নের বিভিন্ন এসএসসি পরীক্ষার্থীদের  বাড়িতে  সরেজমিনে পড়ালেখার  খোঁজ -খবর নেন। ইউএনও কাজী নাহিদ ইভা পরিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন। এছাড়াও  সার্বিক সহযোগীতার আশ্বাস দেন। ইউএনও এমন মহান উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার  অভিভাবকেরা।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

নবীনদের পদচারণায় মুখরিত পবিপ্রবি ক্যাম্পাস

আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলার প্রতিবাদে বাকৃবিতে বিক্ষোভ

ডিনের কাছ থেকে কোনো আশ্বাস না পেয়ে ক্ষুব্ধ বাকৃবির ফুড ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থীরা

ইবিতে দারুস সুন্নাহ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ববি ছাত্রদলের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা

রাবির ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত, পাশের হার ২০.৪৩%

অবৈধভাবে পরীক্ষা দিতে এসে তোপের মুখে নোবিপ্রবি ছাত্রলীগ নেতা

দেশে প্রথমবার মুরগির আইবিএইচ রোগের ভাইরাসের দুটি সেরোটাইপ শনাক্ত

তিতুমীর কলেজ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, বিএনপি নেতাদের তৎপরতা নিয়ে বিতর্ক

আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠির সংঘর্ষে আহত ৫০ জন