রবিবার, 23 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

হাবিপ্রবির শিল্প ও সাহিত্য সমিতির নেতৃত্বে মিষ্টি-ইসরাফিল

প্রতিবেদক
কামরুল হাসান, হাবিপ্রবি প্রতিনিধি
রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ - ১:০১ অপরাহ্ন

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিল্প ও সাহিত্য সমিতির সভাপতি হিসেবে এনিভা এলিজ মিষ্টি এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ ইসরাফিল ইসলাম প্রধান নির্বাচিত হয়েছেন।

১৭ ফেব্রুয়ারি (সোমবার) অধ্যাপক ড. মোঃ নিজাম উদ্দীন ও অধ্যাপক ড. মোঃ রবিউল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি অনুমোদন করা হয়।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে মুস্তাকিম সাদী ও আসমাউল হুসনা মুগ্ধ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফ রানা জয়, সাংগঠনিক সম্পাদক মলয় কিশোর রায়, এবং সহ-সাংগঠনিক সম্পাদক তানজিম মোস্তাফিজ ও তানজিম ইনাম নুহান নির্বাচিত হয়েছেন।

এছাড়াও অর্থ ও প্রচার সম্পাদক পদে হেদায়েতুন হীরা, দপ্তর সম্পাদক তানজিলা মুস্তারি অর্পি, সাহিত্য সম্পাদক মাহির আসহাব, নাট্য ও চিত্রকলা সম্পাদক নিলুফা ইয়াসমিন, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক সামিয়া ইসলাম যত্ন নির্বাচিত হয়েছেন।

নতুন কমিটির সভাপতি এনিভা এলিজ মিষ্টি বলেন, শিল্প ও সাহিত্য কেবল বিনোদন নয়, এটি আমাদের চিন্তার জগৎ প্রসারিত করে, নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করে, এবং আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে সমৃদ্ধ করে। হাবিপ্রবি শিল্প ও সাহিত্য সমিতি হবে এমন এক আলো, যা সকল সৃজনশীল মানুষের মনে উদ্ভাসিত হবে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

আয়রন ডোম’ ভেদ করে ইসরায়েলি সদর দপ্তর গুঁড়িয়ে দিলো ইরান

ময়মনসিংহ থেকে ৫৯ হাজার লিটার ভোজ্য তেল উদ্ধার, জেল জরিমানা

দাবি না মানায় ফের মহাসড়ক অবরোধ ববি শিক্ষার্থীদের

রাজশাহীর ওয়াসার নিন্মমানের ঘোলা পানি

নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রাজবাড়ীর সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম

পবিপ্রবিতে ইএসডিএম ক্লাবের উদ্যোগে “আন্তর্জাতিক রিসার্চ সিম্পোজিয়াম” কর্মশালা

ইউনিসেফ ও UNV-এর উদ্যোগে প্লাস্টিক রিসাইক্লিং কর্মসূচি

৩৬ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান বাকৃবির ভেটেরিনারি অনুষদের

পোরশায় ওয়ারেন্ট ভুক্ত তিন আসামী গ্রেফতার

শিমুল ফুলে বসন্তের রঙে রঙিন উল্লাপাড়া