সোমবার, 24 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

মেধাসম্পদ সুরক্ষায় ইউজিসির উদ্যোগ

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫ - ৫:২০ অপরাহ্ন

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মেধাসম্পদ সুরক্ষা ও গবেষণামান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীতকরণে ইনটেলেকচ্যুয়াল প্রোপার্টি রাইটস (আইপিআর) বিষয়ে একটি কর্মশালা আয়োজন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের সম্মেলন কক্ষে ওই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

 

ইউজিসির এসপিকিউএ বিভাগের পরিচালক ড. দূর্গা রানী সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক এবং ভার্চুয়ালভাবে যুক্ত ছিলেন ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলাম। এছাড়া বাকৃবির আইকিউএসির পরিচালক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এম. আসাদুজ্জামান সরকারসহ সিলেট ও ময়মনসিংহ বিভাগের পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২৮ জন শিক্ষক ওই কর্মশালায় অংশ নেন।

 

উচ্চশিক্ষার কৌশলগত পরিকল্পনা ২০১৮-২০৩০ বাস্তবায়নের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মেধাস্বত্ব অধিকার নিশ্চিতকরণের প্রয়োজনীয়তা এবং এ বিষয়ে উদ্বুদ্ধকরণে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

 

কর্মশালায় জানা যায়, দেশের ১৬৫টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৯টি বিশ্ববিদ্যালয় তাদের গবেষণা পেটেন্ট করার উদ্দেশ্যে ইউজিসিতে জমা দিয়েছে। কিন্তু ১১৯টি বিশ্ববিদ্যালয় কোনো পেটেন্টই জমা দেয়নি। মূলত এই পেটেন্ট জমা দেয়ার কাজটি আরো সহজ করার উদ্দেশ্যেই এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা।

 

এছাড়া ওই কর্মশালায় জানা যায়, ইউজিসি কর্তৃক প্রতি বছর ২৬ এপ্রিল ‘ওয়ার্ল্ড আইপি ডে’ আয়োজন করা হবে।

 

অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ড. মাছুমা হাবিব বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উদ্ভাবনী ধারণা ও মেধাসম্পদের অধিকার নিশ্চিত করার জন্য ইউজিসি একটি সেল গঠনের উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে আইনজীবী পুল গঠন করে দ্রুততম সময়ে পেটেন্ট নিবন্ধনে সহযোগিতা করা হবে। শক্তিশালী মেধাস্বত্ব অধিকার ব্যবস্থা গড়ে তুলতে পেটেন্ট নিবন্ধন প্রক্রিয়া সহজ করা জরুরি।

 

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে হাবিপ্রবিতে গায়েবানা জানাজা

সড়ক দুর্ঘটনায় নিভে গেলো ডিআইইউ শিক্ষার্থী তামান্নার জীবন

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পবিপ্রবি শাখার সহ-সভাপতি মশিউর বাবু আটক

হবিগঞ্জে ড্রাম ট্রাকে বালুর নীচে লুকিয়ে রাখা ১৮৮০ বোতল বিদেশি মদ উদ্ধার, গ্রেফতার ২

মাধবপুরে সেনা অভিযানে সাড়ে ৫ লাখ টাকা ও ৬৯টি মোবাইল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

রাজশাহীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মেলন সফল করার লক্ষ্যে দুর্গাপুর উপজেলার প্রচার মিছিল ও পথ সমাবেশ 

যশোরের মুক্তেশ্বরী নদ থেকে অজ্ঞাতবৃদ্ধের মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত 

শিরোনামে সন্তুষ্ট না হওয়ায় সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রচেষ্টা বাকৃবি প্রশাসনের

বুটেক্স শিক্ষার্থীদের উপর ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীদের হামলা, আহত অর্ধশতাধিক