সোমবার, 24 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে রাজনৈতিক তৎপরতায় ক্ষুব্ধ শিক্ষার্থীদের বিক্ষোভ, গণসাক্ষর ও স্মারকলিপি

প্রতিবেদক
মিরাজ হোসেন, জাবিপ্রবি প্রতিনিধি
সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫ - ১০:৫৭ অপরাহ্ন

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত কার্যকর করার দাবিতে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা চেয়েছেন তারা। সম্প্রতি ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার কমিটি ঘোষণা কারনেই এ দাবি আরো জোরালো হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২টায় প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ শুরু হয়। সেখান থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে একাডেমিক ভবন প্রদক্ষিণ করেন। পরে আবার প্রশাসনিক ভবনের সামনে এসে সমাবেশ করেন। শিক্ষার্থীরা বলেন, “৫ আগস্টের পর আমরা চাই না, জাবিপ্রবির ক্যাম্পাসে কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম চলুক। আমরা শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশ চাই।” শিক্ষার্থীরা আরো বলেন, “বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল ছাত্রলীগের সময়েই। আমরাও চাই, আমাদের ক্যাম্পাসে একই ব্যবস্থা নেওয়া হোক।” বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন। পরে উপাচার্যের সঙ্গে দেখা করে তাদের দাবি জানান।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ভালুকায় এক এতিমের জমি দখলের অভিযোগ

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে যবিপ্রবিতে যত আয়োজন

কনটেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুন, আমিই বিপ্লবী সরকার হবো বলে ঘোষণা কাফির

নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার

বাকৃবিতে পুলিশের হাতে দুই ছিনতাইকারী আটক

কুড়িগ্রামের চরাঞ্চলে উন্নয়ন দাবিতে মানববন্ধন ও সংলাপ অনুষ্ঠিত

ভবিষ্যতের নেতৃত্ব শ্রমের মূল্য বোঝে: মে দিবস উপলক্ষে মাভাবিপ্রবি ছাত্রদের ভাবনা

রাজানগরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আশিকুল ইসলামের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

ইসরায়েলি হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান নিহত

ময়মনসিংহ জাল দলিল সৃজন চক্রের সদস্য গ্রেফতার, অপরাধে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার