মঙ্গলবার, 25 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ফরম পূরণের টাকা আত্মসাতের অভিযোগে ছাত্রদল নেতা আটক

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫ - ৭:৪১ অপরাহ্ন

ফরম পূরণের টাকা আত্মসাতের অভিযোগে আজ (সোমবার) দুপুরে কুড়িগ্রাম সরকারি কলেজের বিজয় ২৪ হলে সাধারণ শিক্ষার্থীদের হাতে আটক হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার আহ্বায়ক আকাশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজের বিভিন্ন শিক্ষার্থীর কাছ থেকে ফরম পূরণের জন্য চার থেকে পাঁচ হাজার টাকা করে নেওয়ার পরও নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণের কাজ সম্পন্ন করেননি আকাশ। এতে ক্ষুব্ধ হয়ে সাধারণ শিক্ষার্থীরা তাকে আটক করে হোস্টেলে নিয়ে যায়।

এ বিষয়ে কলেজের এক শিক্ষার্থী যোবায়ের বলেন, ‘ফরম পূরণ করার কথা বলে আগেই প্রায় ৫৪ জনের কাছ থেকে টাকা নিয়েছে, কিন্তু কাজ শেষ করেনি।’

মাস্টার্সের শিক্ষার্থী মাকসুদ জানান, ‘ফরম পূরণের সময় শেষ হয়ে গেছে, অথচ যারা টাকা দিয়েছে তাদের কাজ সম্পন্ন হয়নি। তাই শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে তাকে আটক করে।’

ঘটনাস্থলে কুড়িগ্রাম সরকারি কলেজ প্রশাসন ও পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছে। কুড়িগ্রাম জেলা ছাত্রদল সূত্রে জানা গেছে, সংগঠনের নীতি ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আকাশকে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ বলেন, ‘পরিস্থিতি শান্ত রয়েছে, আমরা সুষ্ঠু সমাধানের অপেক্ষায় আছি।’

এই ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে গাজাবাসীর প্রতি সংহতি সমাবেশের ডাক রাবি প্রশাসনের

যবিপ্রবি মেডিকেল সেন্টারে আবারও প্রধান চিকিৎসক ডাঃ দীপক কুমার মন্ডল

যবিপ্রবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন নিয়ে শিক্ষার্থীদের নেতিবাচক প্রতিক্রিয়া

আন্তর্জাতিক মানের শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার প্রত্যয় ডিআইইউ উপাচার্যের

কুয়েটে শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলা, অর্ধশতাধিক আহত

হাবিপ্রবির তাজউদ্দীন আহমদ হলে মেধা ও জ্যৈষ্ঠতার ভিত্তিতে সিট বরাদ্দ

রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের পক্ষ থেকে কম্বল বিতরণ

নড়াইলে পৃথক ঘটনায় ৩ জনকে হত্যা

সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দ্বীন ইসলাম নিহত

উচ্চ রক্তচাপ কমাতে ও হার্টের জন্য উপকারী নাপা শাক কেন এত জনপ্রিয়!