বৃহস্পতিবার, 27 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

হবিগঞ্জের সাবেক এমপি মজিদ খানের একদিনের রিমান্ড মঞ্জুর

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫ - ৪:২৪ অপরাহ্ন

হবিগঞ্জের সাবেক এমপি মজিদ খানের একদিনের রিমান্ড মঞ্জুর নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৯ খুনের মামলায় সাবেক এমপি আব্দুল মজিদ খানের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালত-৩ এর বিচারক মো. আব্দুল আলিম তার রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে কঠোর নিরাপত্তার মধ্যে আব্দুল মজিদ খানকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা মজিদ খানের ৫ দিনের রিমান্ড আবেদন করেন। তবে যুক্তিতর্ক শেষে বিচারক তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৯ হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক এমপি আব্দুল মজিদ খানকে রিমান্ডে নেওয়ার জন্য ৫ দিনের আবেদন করা হয়েছিল, তবে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শাহ আঙ্গুর আলী বলেন, “বানিয়াচংয়ে ৫ আগস্টের ৯ হত্যা মামলায় সাবেক এমপি আব্দুল মজিদ খানকে আদালত একদিনের রিমান্ডে মঞ্জুর করেছেন। এর আগে, তিনি হবিগঞ্জ শহরের একটি হত্যা মামলায় ২ দিনের রিমান্ডে ছিলেন। আবু হাসিব খান চৌধুরী পাবেল হবিগঞ্জ মোবাইল ০১৭১২-১৬৭১৬৯ তারিখ ২৭.০২.২০২৫

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

পরিবেশে বিষাক্ত দূষণ: শিল্প বর্জ্য ও রাসায়নিকের ক্ষতিকর প্রভাব ও প্রতিকার

অসাবধনাতায় চলে গেল শিশুর জীবন

ইরানকে সামরিক সহায়তা দিচ্ছে চীন-রাশিয়া, ইরান-ইসরায়েল যুদ্ধে নতুন মোড়

সাধারণ শিক্ষার্থীদের মাঝে হাবিপ্রবি ছাত্রশিবিরের অর্থসহ কুরআন বিতরণ

শেরে বাংলার জন্মবার্ষিকী মনে রাখেনি ববি প্রশাসন

নাগেশ্বরীতে ৭ম জাতীয় ভোটার দিবস উদযাপন: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে “প্রাউড অফ পটুয়াখালী ” আয়োজন করেছে ফ্রি ব্লাড চেকিং ক্যাম্পেইন

পাবিপ্রবিতে পরিবহন সংকটে শিক্ষার্থীদের ভোগান্তি

সড়ক দুর্ঘটনায় আহত যবিপ্রবির তিন শিক্ষার্থী

মূল্যস্ফীতির চাপে ন্যায্যমূল্যে সবজি বিক্রির উদ্যোগ ববি শিক্ষার্থীদের