শুক্রবার, 28 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি নিয়ে দু’পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি

প্রতিবেদক
মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫ - ১১:৩৯ পূর্বাহ্ন

কেন্দ্র ঘোষিত নতুন কমিটি নিয়ে জয়পুরহাটে  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের  দু’পক্ষ পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে। কেন্দ্র ঘুষিত নতুন কমিটিতে স্থান পাওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয়করা বুধবার দুপুরের জয়পুরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।
এসময় নতুন কমিটির আহ্বায়ক হাসিবুল হক সানজিদ, সদস্য সচিব মুবাশীর আলী শিহাব, সিনিয়র যুগ্ম সচিব নিয়ামুর রহমান নিবিড়,যুগ্ম সদস্য সচিব মোবাশ্বের হোসেন, মুখ্য সংগঠক এহছান আহমেদ নাহিদ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে তারা বলেন, গতকাল মঙ্গলবার রাতে কেন্দ্র ঘুষিত নতুন কমিটি ঘোষণা করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কমিটি একতরফা যে অভিযোগ করা হচ্ছে তা ভিত্তিহীন। আন্দোলনের সময় যারা আমাদের সাথে ছিলেন  তারা এই কমিটিতে স্থান পেয়েছে।
অপরদিকে নতুন কমিটিতে পদবঞ্চিতরা শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধন চালাকালে বক্তব্য রাখেন,  ছাত্র আন্দলোনের প্রতিনিধি  বোরহান উদ্দীন, আশরাফুল ইসলাম,মোহাম্মদ সাকিল,রাকিব হাসান,শাহিন আলম,নাঈম হোসেন, সবুজ হোসেনসহ প্রমুখ।
এসময় তারা অভিযোগ করেন বিগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যারা মাঠে ছিলেন না তারাই এই নতুন কমিটিতে স্থান পেয়েছেন। এমনকি ছাত্রলীগ নেতা এই কমিটিতে স্থান পাওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন তারা। অবিলম্বে এই কমিটি বাতিল করে আন্দোলনের শরীক সকলকে সাথে নিয়ে  নতুন কমিটি ঘোষণা করার আহ্বান জানান।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

দখলে-দূষণে অস্তিত্ব সংকটে  চুনারুঘাটের চন্দনা খাল

শেকৃবি’র সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক জাহাঙ্গীর ও জাকির হোসেন

স্বপ্ন পূরণে দেশবাসীর কাছে সহযোগিতা চান ববি শিক্ষার্থী হাসান

নিষেধাজ্ঞা অমান্য করে পবিপ্রবিতে ছাত্রদলের কর্মীসভা; শিক্ষার্থীদের ক্ষোভ

ময়মনসিংহের দুই শত বছরের পূরাণো বাড়ি ভাঙ্গা নিয়ে তোলপাড়

নেত্রকোণায় প্লাস্টিক পলিথিন বর্জনের র্যালি ও আলোচনা সভা

কাপ্তাই লেকে কার্পজাতীয় মাছের নতুন প্রজননক্ষেত্র চিহ্নিত

পাবিপ্রবির রাজশাহী জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি

১২ বছর পর ময়মনসিংহ বন বিভাগের টনক

নড়াইলে কাঠ পুড়িয়ে কয়লার ভাটা এলাকার পরিবেশে বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে