মঙ্গলবার, 4 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নাগেশ্বরীতে অটোচালক হত্যা ও অটো ছিনতাই: রংপুর থেকে দুইজন গ্রেফতার

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫ - ৪:৩৭ অপরাহ্ন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে অটোচালক বেলাল হোসেন হত্যার ঘটনায় জড়িত থাকার সন্দেহে রংপুর থেকে দুইজনকে গ্রেফতার করেছে নাগেশ্বরী থানা পুলিশ ও রংপুর সদর থানা পুলিশের যৌথ টিম।

গত ৩ মার্চ রাত১০.০০টায় রংপুর সদর উপজেলার পুরাতন অটো ক্রয়-বিক্রয়ের একটি দোকান থেকে নিহত চালকের অটোটি উদ্ধার করা হয়। দোকানটির মালিক মো. আক্কাস আলী। এ সময় মো. জাহিদুল হক (৫৬) ও মো. আক্কাস আলী (৩৮) নামে দুইজনকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মোবাইল কল লিস্ট পরীক্ষা করে দেখা গেছে, তারা ঘটনার তিন দিন পূর্ব থেকেই একে অপরের সঙ্গে নিয়মিত যোগাযোগ করেছে। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, অটো ছিনতাইয়ের পরিকল্পনা আগেই করা হয়েছিল।

উল্লেখ্য, গত ১ মার্চ নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের হীরার ভিটায় ধানক্ষেতে বেলাল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। তিনি কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার খোচাবাড়ী গ্রামের বাসিন্দা ছিলেন।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম রেজা জানান, এই হত্যা ও অটো ছিনতাই মামলার এজাহারভুক্ত আসামি মো. রিয়াজুল হক (৪০) এখনও পলাতক রয়েছেন। তাকে গ্রেফতার করা গেলে হত্যার পুরো রহস্য উদঘাটন সম্ভব হবে বলে তিনি জানান।

পুলিশ ইতোমধ্যে তদন্ত জোরদার করেছে এবং পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

 

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়ী সাব-রেজিস্টার অফিসের দুর্নীতির বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্রদের অভিযোগ দায়ের

পবিপ্রবি ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা

শেকৃবিতে সাদা দলের নতুন কমিটি

নড়াইলে হারিয়ে যাওয়া ২২টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার মালিকদের নিকট হস্তান্তর

হাবিপ্রবিতে পাঠকবন্ধুর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নারী ফুটবলে অস্থিরতা: কোচ বাটলারের হুঁশিয়ারি, কঠোর অবস্থানে খেলোয়াড়রা

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পূর্ব নির্ধারিত স্থানেই নির্মিত করার প্রস্তাব সচেতন মহলের

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ৪ বছরের ফাতেমা, বাঁচার জন্য প্রয়োজন উন্নত চিকিৎসা, প্রয়োজন উন্নত চিকিৎসা

নড়াইলে ইয়াবাসহ আশরাফুলকে গ্রেপ্তার   

ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাস উল্টে শিক্ষার্থীসহ আহত ১৮