শনিবার, 1 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পোরশায় ইসলামি আন্দোলন বাংলাদেশের উঠান বৈঠক

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
শনিবার, ১ মার্চ ২০২৫ - ১০:৩৭ পূর্বাহ্ন

এম এ মান্নান, পোরশা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁ জেলার পোরশা উপজেলা উস্তাপাড়া গ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশে এর আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার রাত ৮ টায় স্থানীয় ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের আয়োজনে এই উঠান বৈঠকের আয়োজন করা হয়।

উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন আলহাজ্ব মাওলানা মোঃ হুজ্জাতুল্লাহ শেখ, সভাপতি পোরশা থানা শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ আলহাজ্ব মাওলানা মোঃ ওমর আলী, নওগাঁ জেলা সদর এবং আরো বিভিন্ন এলাকা থেকে আগত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই উঠান বৈঠকে বক্তারা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি ইসলামী রাজনৈতিক দল। ইসলামে রাজনীতি করা হুকুম আছে আর এই রাজনীতি আল্লাহর হুকুম বিধান প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। তাই আমরা সকলে ভেদাভেদ ভুলে এক হয়ে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য সংগ্রাম করতে হবে। ইসলামী রাষ্ট্র কায়েম হলে দেশের মধ্যে লুটতারা, গুম ,খুন এবং বেপর্দা চলাফেরা বন্ধ হবে। আর দেশের এই ক্লান্তি লগ্নে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা ছাড়া আমাদের শান্তি আসবে না। আমরা ফ্যাসিবাদ সরকারকে বিতাড়িত করেছি কিন্তু আর যেন কোন ফ্যাসিবাদী সরকার না আসে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। সামনে আমাদের রমজান মাস এই মাস সিয়াম সাধনার মাস আমরা সকলে রোজা রাখব এবং অপরকে রাখার সু-পরামর্শ দিব। পরিশেষে সভাপতি সাহেব সকলকে ঐক্যবদ্ধ ভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলে কাজ করার জন্য আহ্বান করেন এবং সকলের প্রতি দোয়া ও ভালবাসা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

কুবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

নাগেশ্বরীতে ভূমি কর আদায়ে নববর্ষে হালখাতার নতুন দিগন্ত

পাবিপ্রবি’তে শিক্ষার্থীদের জন্য ডিজিটাল স্কিল প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

রাকসু’র গঠনতন্ত্র অনুমোদন, নির্বাচন কমিশন গঠন

ইবিতে গ্রীন ভয়েস কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল

OBE বাস্তবায়নে প্রস্তুত অর্থনীতি বিভাগ: মাভাবিপ্রবিতে কর্মশালা অনুষ্ঠিত

পাবিপ্রবিতে বিশ্ব নগর পরিকল্পনা দিবস পালিত

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারির প্রমাণ পেলো দুদক

ভর্তি পরীক্ষায় যানজট কমাতে ব্যাতিক্রমী উদ্যোগ নিয়েছে পাবিপ্রবি প্রশাসন

বাকৃবি কেন্দ্রে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু