শনিবার, 8 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বরিশাল বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী আহত, ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

প্রতিবেদক
রাজিব, ববি প্রতিনিধি
শনিবার, ৮ মার্চ ২০২৫ - ৩:৩৮ অপরাহ্ন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ( ববি ) তিন শিক্ষার্থী সংঘর্ষ থামাতে গিয়ে বাস মালিক সমিতির হামলায় আহত হন। প্রতিবাদে শিক্ষার্থীরা ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন, যা প্রশাসনের আশ্বাসে তুলে নেওয়া হয়।

আজ (শনিবার) সকাল ১১টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী ভোলা রোড এলাকায় বাস মালিক সমিতি ও মাহিন্দ্রা সমিতির মধ্যে সংঘর্ষের সময় তিন শিক্ষার্থী হামলার শিকার হন। আহতরা হলেন তানজিল আজাদ (১২তম ব্যাচ, লোকপ্রশাসন), তরিকুল ইসলাম (১১তম ব্যাচ, লোকপ্রশাসন) ও রবিউল ইসলাম (১২তম ব্যাচ, লোকপ্রশাসন)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে শিক্ষার্থীরা পরিস্থিতি শান্ত করতে এগিয়ে গেলে বাস মালিক সমিতির কিছু লোক রড, বাঁশ ও লাঠি দিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন এবং পরে তাদের বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এই ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন, ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা দুপুর ১টা ১০ মিনিটে অবরোধ তুলে নেন। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে অবৈধ ইটভাটা বন্ধে মোবাইল কোর্টের অভিযান

নারায়ণগঞ্জে প্রতিবন্ধী তরুণী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার

বাবা দিবসে, বাবাকে নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভাবনা

যবিপ্রবির দৃষ্টান্তমূলক সাফল্য: এশিয়া ও বিশ্ব র‍্যাঙ্কিংয়ে শীর্ষে অবস্থান

রাবিতে বৈশ্বিক জলবায়ু ধর্মঘট পালিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য তারুণ্য উৎসবের আয়োজন

আ.লীগ পন্থি অধ্যাপককে প্রো-ভিসি চায় না শিক্ষার্থীরা, শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি

পাঁচবিবিতে বৃদ্ধকে পিটিয়ে হত্যা 

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে স্কুল শিক্ষার্থীদের সাথে হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের সচেতনতামূলক অনুষ্ঠান 

রাজশাহীতে পরিবেশ দিবস পালিত