শনিবার, 8 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ফুলবাড়ী সাংবাদিক ঐক্য পরিষদের আত্মপ্রকাশ ও ইফতার মাহফিল

প্রতিবেদক
Alomgir Hossain Asif
শনিবার, ৮ মার্চ ২০২৫ - ৮:০২ অপরাহ্ন

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সাংবাদিক ঐক্য পরিষদের আত্মপ্রকাশ উপলক্ষ্যে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮মার্চ) বিকেলে ফুলবাড়ী উপজেলার সকল সাংবাদিকদের উপস্থিতিতে সিনিয়র সাংবাদিক আমিনুল ইসলাম এর সভাপতিত্বে বিকেলে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির হলরুমে সাংবাদিক ঐক্য পরিষদ এর আত্মপ্রকাশ উপলক্ষ্যে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি)মামুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন সরকার,সাবেক ছাত্র ও যুবনেতা সামসুজ্জামান হাসু, এস আই আব্দুর রশিদ, শিক্ষক নেতা গোলাম মর্তুজা বকুল। আরো বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক আজিজ মজনু, সাংবাদিক অলিউর রহমান নয়ন, মাহাবুব হোসেন সরকার লিটু, জাকারিয়া মিঞা প্রমূখ। আলোচনা সভা শেষে স্বদেশ প্রতিদিনের ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি এইচএম বাবুলকে সভাপতি ও দৈনিক জনবানী পত্রিকার ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি নাজমুল হোসেনকে সাধারণ সম্পাদক করে নয় সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। এসময় ফুলবাড়ী উপজেলার সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সকল সাংবাদিকসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবৃত্তি শিক্ষক হাবিবুর রহমান হাবিব। আলমগীর হোসেন আসিফ ফুলবাড়ী,কুড়িগ্রাম তারিখঃ ০৮/০৩/২০২৫ মোবাইলঃ ০১৭৮৬৯৫৫২৫১

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

পবিপ্রবিতে রিসার্চ ফেস্টিভ্যাল ২০২৫: গবেষণায় দীপ্তির নতুন আলো

রাবি সায়েন্স ক্লাব আয়োজিত ‘ন্যাশনাল ফিয়েস্টা’ শুরু শুক্রবার, চলবে ৩দিন

পাবিপ্রবিতে নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম

অনৈতিক কাজে বাধা দেওয়ায় সিনিয়রকে মারধরের ঘটনায় হাবিপ্রবির প্রশাসনিক ভবনে তালা

নড়াইলে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিম গ্রেফতার

পোরশায় বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলনের থানা সম্মেলন অনুষ্ঠিত

নড়াইলে চোরাই ব্যাটারি চালিত রিক্সা উদ্ধার  গ্রেফতার ৩

লংমার্চের চেতনায় ফিরে দেখা বাংলাদেশের পানি আন্দোলন

শেকৃবি ছাত্র শিবিরের নবীন বরণ ও ইফতার মাহফিলের আয়োজন

উলিপুরে মৌমাছির কামড়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের মৃত্যু