রবিবার, 9 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নেওয়াশী ইউনিয়নের ১ নং ওয়ার্ডে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
রবিবার, ৯ মার্চ ২০২৫ - ১১:৩০ অপরাহ্ন

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের ১ নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় ঘোষিত দোয়া ও ইফতার মাহফিল সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ মার্চ) আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নুর হোসেন মাষ্টার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মোকলেছুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন আপেল, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ওমর ফারুক, সাবেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান সিদ্দিকী আপেল, নাগেশ্বরী পৌর যুবদলের সাবেক সভাপতি মো. কামাল হোসেন এবং উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাজির হোসেন মাষ্টার। এছাড়া উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন মো. জাহিদুল ইসলাম খান।

বক্তারা তাদের বক্তব্যে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে স্থানীয় রাজনীতির বিভাজন ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা ধানের শীষ প্রতীককে প্রতিষ্ঠিত করতে নেতাকর্মীদের একযোগে কাজ করার তাগিদ দেন।

ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

বর্ণাঢ্য আয়োজনে হাবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপন

ছাত্রাবাস থেকে রাবি ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত 

ক্রসফায়ারে হত্যার ঘটনায় সাবেক ডিবির ওসিসহ ১৭ পুলিশের বিরুদ্ধে তদন্ত করতে পিবিআইকে নির্দেশ

ছুটি শেষে কালই খুলছে ববি, সোমবার থেকে ১ম বর্ষের ক্লাস

ইবিতে তিন দিনব্যাপী একুশে বই মেলা শুরু

ইবিতে জমিয়তে তালাবায়ে আরাবিয়ার ৯৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

তজুমদ্দিনে শম্ভুপুর দঃ ইউনিয়ন বিএনপি’র ত্রি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত

স্ক্যাবিস: ছোঁয়াচে ত্বকের রোগ, সতর্ক না হলে ছড়িয়ে পড়বে মহামারীর মতো!

রাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত