বৃহস্পতিবার, 13 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বিদ্রোহী হল প্রভোস্টের পদত‍্যাগ চেয়ে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা

প্রতিবেদক
Nitai Roy
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ - ১২:১৭ পূর্বাহ্ন

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হল প্রভোস্ট কর্তৃক অসদাচরণ, ১৩ তম ব‍্যাচের শিক্ষার্থীকে ফেল্টুস বলে মন্তব‍্য করা এবং হল কর্তৃক অনুষ্ঠিত ইফতার মাহফিলে একই ব‍্যাচের শিক্ষার্থীদের ইফতার প্রদান না করা- এসকল অযৌক্তিক কর্মকান্ডের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।

১২ মার্চ (বুধবার) মাহে রমজান উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ৪ আবাসিক হলে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় স্নাতক বা স্নাতকোত্তর সম্পন্ন করা বিদ্রোহী হলের আবাসিক শিক্ষার্থীদেরকে ইফতার প্রদানে অস্বীকৃতি জানালে ১৩ ব‍্যাচের সাথে একে একে ১৪, ১৫, ১৬ এবং ১৭ ব‍্যাচের শিক্ষার্থীরা ইফতার বয়কট করে এবং নিজে নিজেই গন-ইফতার সম্পন্ন করে। ইফতার শেষে শিক্ষার্থীদের সাথে অনিয়ম ও অসদাচারণের বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ মিছিল করে সাধারণ শিক্ষার্থীরা।

“তুমি কে আমি কে? ফেশ্টুস ফেল্টুস” “দফা এক দাবি এক সাইফুল স‍্যারের পদত‍্যাগ” “জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে” বিভিন্ন স্লোগানে মিছিলটি সিঙ্গারা হাউস থেকে শুরু করে বিজ্ঞান ভবন, কলা ভবন, নতুন প্রশাসনিক ভবন অতিক্রম করে বিদ্রোহী হলে আশ্রয় নেয় এবং প্রভোস্টের পদত‍্যাগসহ মোট চারটি দাবি উত্থাপন করে।

শিক্ষার্থীদের দাবিসমূহ- ১. শিক্ষার্থীদের প্রতি অসৌজন্যমূলক আচরণ ও অপমানজনক শব্দ চয়নের মাধ্যমে প্রভোস্ট স্যার দায়িত্ব পালনে অযোগ্যতার পরিচয় দিয়েছেন। এমতাবস্থায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উনার স্থলাভিষিক্ত কোন উপযুক্ত ও যোগ্য ব্যাক্তিকে এই দায়িত্ব অর্পণ করবেন এবং এরূপ আচরণের জন্য প্রভোস্ট স্যারকে দুঃখ প্রকাশ করে বিবৃতি দিতে হবে। ২. স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীদের নির্বিঘ্নে উচ্চশিক্ষা ও কর্মজীবন বিষয়ক প্রস্তুতির জন্য রেজাল্ট পরবর্তী ৩ মাস সময় দিতে হবে। ৩. বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যেকোন আয়োজনে (বিজয় দিবস , স্বাধীনতা দিবস, ইফতার) আবাসিক এবং অনাবাসিক সকল শিক্ষার্থীদের মানসম্মত খাবার সরবারহ নিশ্চিত করতে হবে। শুধু হলের আবাসিক শিক্ষার্থীদের জন্যে আয়োজন বৈষম্যমূলক আচরণ। ৪. সকল হলের ভাড়া সর্বোচ্চ ৫০ টাকার মধ্যে সীমিত রাখতে হবে এবং হলের যাবতীয় সুযোগ সুবিধা (বিনামূল্যে ওয়াইফাই, ও ভাত-ডাল, উন্নতমানের খাবার এবং নিরাপত্তা) নিশ্চিত করতে হবে। ঘটনাস্থলে উত্তালিত শিক্ষার্থীদের নিয়ন্ত্রনে আনতে প্রক্টর অধ‍্যাপক ড. মো. মাহবুবুর রহমান উপস্থিত হন এবং নিয়ন্ত্রনে আনার চেষ্টা করলে ব‍্যর্থ হোন।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ‍্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে উপস্থিত হন এবং আশ্বাস দিয়ে বলেন, “আমি আপনাদের সকল দাবি শুনেছি এবং দেখছি, আমরা প্রশাসনের পক্ষ থেকে এই দাবিগুলো পজিটিভলি বিবেচনা করবো সেইসাথে আগামী রবিবার চূড়ান্ত ব‍্যবস্থা নিব”।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

আগামীর বাংলাদেশ হবে জুলুম নির্যাতন ও অন্যায় দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ – মাওলানা আবদুল হালিম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি

রাবিতে দ্রুত সময়ে পরীক্ষা নেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি

সুনামগঞ্জ ভাতিজার ছুরির আঘাতে চাচ খুন

নড়াইলে গাজা ও ইয়াবা ট্যাবলেটসহ তিনজন গ্রেফতার

মহাখালী থেকে তামাক কারখানা অপসারণের দাবিতে মানববন্ধন

মিষ্টি ব্যবসায়ীর আত্মহত্যা, চিরকুটে রহস্যময় বার্তা

শিক্ষার্থীদের ভাবনায় নতুন বছর

ইবিতে শহীদ পরিবারের কেউ ভর্তি হতে এলে বিশেষ ব্যবস্থা করা হবে : উপাচার্য

পাবিপ্রবিতে প্রথম জাতীয় বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত ২২ বিশ্ববিদ্যালয় নিয়ে