বৃহস্পতিবার, 13 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের মানহানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
Nitai Roy
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ - ২:২১ অপরাহ্ন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) শিক্ষক অধ‍্যাপক ড. মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে মিথ‍্যা অভিযোগ এবং তদন্ত ব‍্যতীত প্রশাসনের নেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করে কম্পিউটার সায়েন্স এন্ড ইনঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা।

১৩ মার্চ (বৃহস্পতিবার) সকাল ১১ টায় বিজ্ঞান ভবন থেকে শুরু করে নতুন প্রশাসনিক ভবনের নিচে আশ্রয় নেয় বিক্ষোভকারী শিক্ষার্থীরা। “তদন্ত ছাড়া সিদ্ধান্ত মানিনা, মানবোনা” “সাইফুল স‍্যারের, মানহানি মানিনা মানবোনা” “দাবি লাগলে দাবি নে, স‍্যারের সম্মান ফিরায় দে” বিভিন্ন স্লোগান দিয়ে নতুন প্রশাসনিক ভবন ঘেরাও করে বিভাগের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, ”সাইফুল স‍্যারের বিরুদ্ধে মিথ‍্যা অভিযোগ তুলা হয়েছে, আজকে স‍্যার আছে বলেই আবাসিক হল নেশামুক্ত হয়েছে এবং যোগ‍্য শিক্ষার্থীরা হলের সিট পেয়েছে”। আরেক শিক্ষার্থী বলেন – ”সাইফুল স‍্যার একাই সিদ্ধান্ত নেননা, পুরো প্রভোস্ট কাউন্সিল তথা প্রশাসন সিদ্ধান্ত নেয়, তাই পুরো প্রশাসনকেই পদত‍্যাগ করতে হবে”।

শিক্ষার্থীরা উগ্রতাস্বরুপ নতুন প্রশাসনিক ভবনে তালা দেয় এবং তিন দফা দাবি উত্থাপন করে। শিক্ষার্থীদের দাবি সমূহ – ১.বিদ্রোহী হল প্রভোস্টের সম্মাহানির সাথে জড়িত সকলকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে, ২. তদন্ত ব‍্যতীত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কর্তৃক স‍্যারের বিরুদ্ধে দেওয়া সকল ধরনের অন‍্যায় ও অযৌক্তিক সিদ্ধান্ত বাতিল বলে ঘোষনা করতে হবে। ৩. যেসকল অনলাইন পেজ ও গ্রুপ মুষ্টিমেয় শিক্ষার্থীকে উস্কিয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব‍্যবস্থা নিতে হবে। এসময় প্রক্টর অধ‍্যাপক ড. মো. মাহবুবুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন এবং আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ন্ত্রনে আনার চেষ্টা করতে গেলে তিনি ব‍্যর্থ হন।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ‍্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম উপস্থিত হন এবং আশ্বাস দিয়ে জানান, “গতকাল আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষকের মানহানি এবং স্লেং লাংগুয়েজ ব‍্যবহার করে একপ্রকার জিম্মিস্বরুপ দাবি আদায় করেছে যা মেধাবী শিক্ষার্থীদের পক্ষ থেকে এমন দৃশ‍্য আশা করা যায়না, এই আদায় থাকবেনা। আমরা সকল দাবি বিবেচনা করে সুষ্ঠু বিচারের মাধ‍্যমে আগামী তিন কার্যদিবসের মধ‍্যে চূড়ান্ত সিদ্ধান্ত দৃশ‍্যমান করা হবে।” গত ১২ই মার্চ (বুধবার) দিবাগত রাতে হল প্রভোস্টের বিরুদ্ধে মিথ‍্যা অভিযোগ সৃষ্টিস্বরুপ পদত‍্যাগ চেয়ে বিক্ষোভ করে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা ও সাধারণ শিক্ষার্থীরা।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ভ্যানে শাকসবজি বিক্রি করেই চলে যার জীবন

কচাকাটায় গাজায় গণহত্যা ও মুসলিম নিধনের প্রতিবাদে বি*ক্ষোভ মি*ছিল

ডিপ্লোমা হোল্ডারদের কোটা ও বিশেষ সুবিধা প্রাপ্তির বিরুদ্ধে যবিপ্রবি শিক্ষার্থীদের বিবৃতি

নকল ভিসা ও বিমান টিকিট বানিয়ে প্রতারণা র‌্যাবের হাতে আটক প্রতারক

পবিপ্রবিতে জুলাই শহীদ দিবস পালিত

খুবির সি ও ডি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

নড়াইলে পুলিশের অভিযানে বিস্ফোরক মামলার আসামী গ্রেফতার 

প্রমোশনের বোর্ড গঠনসহ তিন দফা নিয়ে অবস্থান কর্মসূচী হাবিপ্রবির প্রভাষকদের

যশোরে কর্মরত চিকিৎসকদের নিয়ে ‘আরএম সিয়ান ইন যশোর’ এর পূর্ণাঙ্গ কমিটি গঠন

জাবিপ্রবিতে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান-২০২৪ স্মৃতিচারণ অনুষ্ঠান-২০২৫