শনিবার, 15 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

কুড়িগ্রামে সীমান্তে বিজিবির অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
শনিবার, ১৫ মার্চ ২০২৫ - ৩:২৬ অপরাহ্ন

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৫ মার্চ) রাত ১২:৩০টার দিকে পাথরডুবি ইউনিয়নের দিয়াডাঙ্গা বিওপি সংলগ্ন আন্তর্জাতিক সীমান্ত পিলার ৯৮৫/৩ এস-এর কাছে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) বিশেষ টহল দল এ অভিযান চালায়।

বিজিবির তথ্যমতে, পাচারের গোপন খবর পেয়ে ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব উল হকের নেতৃত্বে ১৯ সদস্যের বিশেষ টহল দল দ্রুত অভিযানে নামে। অভিযান চলাকালে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়। বিজিবি সদস্যরা ধাওয়া করলে তারা মালামাল ফেলে পালিয়ে যায়।

বিজিবি দল পরে তল্লাশি চালিয়ে উদ্ধার করে 

৫টি ভারতীয় NX-200 ATHENA গান,১টি ভারতীয় পিস্টন অ্যাসেম্বলি,৩৩,১০০ পিস ভারতীয় সিসা গুলি,১টি হিরো ইগনেটর মোটরসাইকেল (১২৫ সিসি)।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক বলেন, “সীমান্তে সকল প্রকার চোরাচালান ও অস্ত্র পাচার রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে টহল আরও জোরদার করা হয়েছে।”

সংশ্লিষ্টরা মনে করছেন, বিজিবির এই সফল অভিযানে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

গুচ্ছ ‘এ’ ইউনিটে সর্বোচ্চ সানজিদা, সর্বনিম্ন মাইনাস ১৫.৭৫

হবিগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে সেনাবাহিনীর অভিযান

আর চুপ থাকার পরিবেশ নেই: ঢাকার অচলাবস্থা নিয়ে উপদেষ্টা আসিফের ক্ষোভ

আদমজীনগর এম.ডব্লিউ উচ্চ বিদ্যালয়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত

আওয়ামী লীগকে নিষিদ্ধের আহ্বানে মাভাবিপ্রবির শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

যবিপ্রবির এফএমবি বিভাগের নবীনবরণ, বিদায় ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার

যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া ও আন্তঃবিভাগ অ্যাথলেটিকস প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী

ফুলবাড়ীতে প্রভাষক শংকর কুমার সহ আ.লীগের ২ নেতা গ্রেফতার

খানসামায় “দুর্নীতি প্রতিরোধ বিষয়ক” বিতর্ক ও রচনা প্রতিযোগিতা

ভুয়া তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করার প্রতিবাদে মানববন্ধন