রবিবার, 16 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নতুন কমিটি প্রকাশ করলো নজরুল বিশ্ববিদ্যালয়ের মেসডা

প্রতিবেদক
Nitai Roy
রবিবার, ১৬ মার্চ ২০২৫ - ৯:২১ অপরাহ্ন

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মেহেরপুর স্টুডেন্টস ডেভেলপমেন্ট এশোসিয়েশনের (মেসডা) সাংগঠনিক নতুন কমিটি প্রকাশিত হয়।

১৬ই মার্চ (রবিবার) সাবেক উপদেষ্টামন্ডলি, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক  এবং সদ‍স‍্য সহ মেহেরপুর জেলার সাধারণ শিক্ষার্থীদের মতামত ও একাত্মতার ভিত্তিতে ১৩ সদস‍্যের নতুন কমিটি প্রকাশ করে সংগঠনটি। সভাপতি হিসেবে দায়িত্ব পান মো. ওমর তারিক  এবং  সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান  মো. মুকিতুল ইসলাম। এছাড়াও সাংগঠনিক সম্পাদক- সানজিদা শেখ, অর্থ সম্পাদক- আল জাবির এবং দপ্তর ও প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পান সুরাইয়া সুলতানা রিয়া। 

 

সভাপতি বলেন- “মেসডা মূলত মেহেরপুর জেলার শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে বিভিন্ন প্রকল্প, সেমিনার, সিম্পোজিয়ামসহ বেশ কিছু প্রোগ্রাম আয়োজন করে থাকে। আমরা মেসডা’কে আমাদের দ্বিতীয় পরিবার মনে করি। কারো কোনো সমস্যায় একে অপরকে সাহায্যের হাত বাড়াতে পারি।আমরা আমাদের মেহেরপুরকে জাককানইবির কাছে সর্বোপরি বাংলাদেশের কাছে পরিচিত করতে চাই। আর এজন্য দরকার ইউনিটি। আর এরই মাধ্যমে আমরা মেসডাকে আরো সুসংগঠিত করে সামনে এগিয়ে যেতে চাই”। এবং সাধারণ সম্পাদক বলেন- “২৫০ কিলোমিটার দূরের একটা বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেও, কোনদিন পরিচিত মুখের অভাবটা খুবই অনুভব করি নাই। মেসডা যেমন সেই অভাবটা ঘোচানোর কাজ করছে পাশাপাশি আমাদের জেলার শিক্ষাক্ষেত্রে উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধির কাজ করছে। এটা শুধু একটা সংগঠন নয়, বরং আমাদের আঞ্চলিক শিকড়ের সাথে সংযুক্ত থাকার একটা মাধ্যম। আমি আশা করি, একসাথে কাজ করে আমরা মেহেরপুরের নাম আরও উচ্চতায় নিয়ে যেতে পারবো, কারণ একা পথচলা কঠিন, কিন্তু একসাথে পথচলা সবসময়ই সহজ এবং সুন্দর”।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ববিতে ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতি ৯৩ শতাংশ

পাবিপ্রবিতে ‎পাঁচ ছাত্রলীগ নেতা-কর্মী নিয়ে জিয়া সাইবার ফোর্স কমিটি গঠন ‎

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান

রাজশাহীর বাজারে এসেছে লিচু

পবিপ্রবিতে ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশনের বরিশাল বিভাগীয় কারিগরি কর্মশালা

রাবির গবেষণা সংসদের নবীনবরণ অনুষ্ঠিত

পবিপ্রবিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

“ভোক্তা সচেতন হলে পুরো খাদ্য ব্যবস্থাই নিরাপদ হবে”

দাবি আদায়ে সকল প্রকার একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা মেরিটাইম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের

বাকৃবিতে এই প্রথম আবাসিক হলে জিমনেসিয়ামের উদ্বোধন