শুক্রবার, 21 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

হাসনাবাদ ইউনিয়নে বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
শুক্রবার, ২১ মার্চ ২০২৫ - ১১:০৮ অপরাহ্ন

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ মার্চ (শুক্রবার) অনুষ্ঠিত এই মাহফিলে জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পাবলিক প্রসিকিউটর বজলুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম রসুল রাজা এবং সাবেক সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন আপেল, সাবেক সাংগঠনিক সম্পাদক ওমর ফারুকসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসনাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলতাফ হোসেন। বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দলের সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তারা দলের ঐক্য ও সংহতি বজায় রেখে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান।

দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে ইউনিয়ন ও উপজেলা বিএনপির নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং সহযোগিতায় ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন হয়।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

বাকৃবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের জন্য ইউজিসি অর্থায়নে প্রশিক্ষণ

পলায়নের দায়ে সাময়িক বরখাস্ত জাবিপ্রবি’র শিক্ষক

জাককানইবিতে নবনির্মিত কলা ভবনের উদ্বোধন

পবিপ্রবিতে এএইচএসএ কর্তৃক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মণিরামপুরে অনুমোদনহীন আপো হোমিওপ্যাথিক মেডিকেলের পরিচালককে ১লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে কারাদণ্ড

ঈদে বাড়ি ফিরতে না পারা মাভাবিপ্রবি শিক্ষার্থীদের জন্য খাবারের ব্যবস্থা

নাগেশ্বরীতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণের দাবিতে বিএনপির বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

বড়াইবাড়ী যুদ্ধ থেকে পিলখানা হত্যাকাণ্ড: কুড়িগ্রামে জামায়াত আমিরের স্মৃতিচারণ

পাবিপ্রবিতে জুলাই বিপ্লবের শহীদের নামে ফুটবল টুর্নামেন্ট

রাতের আঁধারে রাবির দুই হলে পুড়ল কুরআন