শনিবার, 22 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

কুড়িগ্রামে কিশোরীকে ১৮ দিন আটকে রেখে ধর্ষণ: প্রধান আসামি গ্রেপ্তার

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
শনিবার, ২২ মার্চ ২০২৫ - ২:৪৫ অপরাহ্ন

কুড়িগ্রামের রাজারহাটে ১৭ বছর বয়সী এক কিশোরীকে ১৮ দিন ধরে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান আসামি ফজলু হককে গ্রেপ্তার করেছে রাজারহাট থানা পুলিশ। শুক্রবার (২১ মার্চ) রাতে রংপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (২২ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তছলিম উদ্দিন।

গ্রেপ্তার হওয়া ফজলু হক লালমনিরহাট জেলার চরগোগুণ্ডা এলাকার টেংরা মামুদের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আত্মীয়তার সম্পর্কের সুবাদে গত ২ মার্চ রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সুলতান মাহমুদ গ্রামে ভুক্তভোগী কিশোরীর বাড়িতে যান ফজলু হক ও তার স্ত্রী। বাড়িতে কেউ না থাকার সুযোগে ফজলু অস্ত্রের ভয় দেখিয়ে কিশোরীকে মোটরসাইকেলে তুলে পার্শ্ববর্তী লালমনিরহাট সদর উপজেলার চরগোগুণ্ডা গ্রামে নিয়ে যান। সেখানে স্ত্রীসহ কিশোরীকে তাদের বাড়িতে আটকে রেখে ১৮ দিন ধরে ধর্ষণ করেন ফজলু ও তার সহযোগী সেলিম। এ সময় তারা কিশোরীর ভিডিওচিত্রও ধারণ করে।

বুধবার (২০ মার্চ) রাতে কিশোরী কৌশলে পালিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তবে পথে ফজলুর লোকজন তাকে ধাওয়া করে। প্রাণভয়ে কিশোরী পার্শ্ববর্তী রাজারহাটের গতিয়াসাম গ্রামে আবদুল বাছেদ মিয়ার বাড়িতে আশ্রয় নেয়। পরদিন, ভুক্তভোগীর পরিবার রাজারহাট থানায় তিনজনকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করে। রাজারহাট থানার ওসি তছলিম উদ্দিন জানান, মামলার প্রধান আসামি ফজলুকে রংপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুই আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

তিনি বলেন, “এই ঘৃণ্য অপরাধের সঙ্গে যারা জড়িত, তাদের সবাইকে দ্রুত আইনের আওতায় আনা হবে। ন্যায়বিচার নিশ্চিত করা হবে।” এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বাঁচতে চায় বুটেক্স শিক্ষার্থী ইব্রাহিম

গোপালগঞ্জে অপহরণ চক্রের ৫ সদস্য গ্রেফতার

গোপালগঞ্জে অপহরণ চক্রের ৫ সদস্য গ্রেফতার

রূপগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ পালন   

পোরশায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লোককে লিফলেট বিতরণ

নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম তৈরি করলেন বাকৃবির শিক্ষার্থীরা

সিরাজগঞ্জ রায়গঞ্জে আয়না ঘরের সন্ধান উঠে এলো ভয়াবহ নির্যাতনের কথা

জুলাই শহিদদের স্মরণে মাভাবিপ্রবি ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল

জয়পুরহাটে রুটি বানানোর কারিগরের রডের আঘাতে ওয়েটারের মৃত্যু

গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো রিকশা চালক মিলন

অভিযাত্রী স্কুল অফ ডিবেট: রাইসুল প্রেসিডেন্ট, জুবায়ের ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত