রবিবার, 23 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধকরণের দাবিতে এনসিপির বিক্ষোভ মিছিল

মোঃ নাসরুল্লাহ সাকিব, রামপুরা (ঢাকা) প্রতিনিধি
মোঃ নাসরুল্লাহ সাকিব, রামপুরা (ঢাকা) প্রতিনিধি
রবিবার, ২৩ মার্চ ২০২৫ - ৩:৪৯ অপরাহ্ন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগরের উদ্যোগে গণহত্যার অভিযোগ তুলে আওয়ামী লীগকে বিচার, নিবন্ধন বাতিল ও রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গতকাল ২২ মার্চ বিকেল ৩ টায় রাজধানীর শাহবাগ মোড়ে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন এবং সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।

ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে আয়োজন করা এই বিক্ষোভ মিছিলে গুলশান থানা ইউনিটের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে তৌহিদ হোসেন মজুমদার, আলিম, জুয়েল, রবিনসহ আরও অনেক সম্মানিত নেতাকর্মী উপস্থিত থাকেন, তারা আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর নিন্দা ও বিচার কার্যকর করার দাবি জানান। বক্তারা তুলে ধরেন, ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগের নেতাকর্মীরা শিক্ষার্থী ও জনগণের ওপর দমন-পীড়ন চালিয়ে গণহত্যা সংঘটিত করেছে। তারা এমন কোন অপরাধ নেই যা করেনি। আওয়ামী লীগের যে সকল নেতারা অপকর্মে যুক্ত ছিল তাদের দ্রুত বিচার করে শাস্তি প্রদান করতে হবে। পাশাপাশি, তারা দলের নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতেও জোর দেন।

বর্তমান সরকারের কাছে দাবি করা হয়েছে, যে যারা এই অপরাধের নির্দেশ দিয়েছে বা বাস্তবায়ন করেছে—দেশে বা বিদেশে পলাতক থাকুক—তাদের দ্রুত ধরে এনে বিচার করা হোক। মিছিল শেষে নেতারা ঘোষণা দেন, আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার ও নিষিদ্ধকরণের দাবিতে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। তারা উল্লেখ করেন, জনগণের সমর্থন ও সংহতির আলোকে এনসিপি আন্দোলন চালিয়ে যাওয়া হবে এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত কোনো ক্ষেত্রেই পিছু হটবে না।

পরিশেষে শান্তিপূর্ণ এই বিক্ষোভের মাধ্যমে নেতাকর্মীরা আশ্বস্ত করেন যে, যদি আওয়ামী লীগ বিচার ও নিষিদ্ধ না হয়, তবে পরবর্তীতে আরও তীব্র আন্দোলনের সঞ্চালন করা হবে। তারা ব্যাখ্যা করেন, দেশের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে এবং দেশের সকল জনগণের মধ্যে ভুল বোঝাবুঝি দূর করে সত্যিকারের ঐক্য গড়ে তুলতে হবে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

পোরশায় আওয়ামীলীগ নেতা সুদেব আটক

ভূরুঙ্গামারীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান: দুটি ড্রেজার মেশিন ধ্বংস

যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগের হামলা: ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

ময়মনসিংহে তারুণ্যের উৎসব উদযাপন

শেকৃবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা

পবিপ্রবির হলগুলোর ডাইনিংয়ে নিম্নমানের খাবারে চড়াও মূল্য, আগ্রহ হারাচ্ছেন শিক্ষার্থীরা

পবিপ্রবিতে অগ্নি নির্বাপক বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

রাজশাহী-৫ এর মনোনয়ন প্রত্যাশী আবু বকর সিদ্দিকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ময়মনসিংহে ২০০ পিস ইয়াবা সহ গ্রেফতার ১

যবিপ্রবিতে সুষ্ঠুভাবে শাবিপ্রবির ভর্তি পরীক্ষা সম্পন্ন