রবিবার, 23 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

শিক্ষক-কর্মচারী সমন্বয় পরিষদের উদ্যোগে নাগেশ্বরীতে দোয়া ও ইফতার মাহফিল

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
রবিবার, ২৩ মার্চ ২০২৫ - ৮:১৫ অপরাহ্ন

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে শিক্ষক-কর্মচারী সমন্বয় পরিষদ (স্কুল, কলেজ, মাদ্রাসা), নাগেশ্বরীর উদ্যোগে এক দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়, যেখানে উপজেলার সর্বস্তরের শিক্ষকগণ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিব্বির আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার, নাগেশ্বরী, কুড়িগ্রাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোজাম্মেল হক, সহকারী পুলিশ সুপার (নাগেশ্বরী সার্কেল), কুড়িগ্রাম, মোঃ কামরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, নাগেশ্বরী, কুড়িগ্রাম, মোঃ রেজাউল করিম (রেজা), অফিসার ইনচার্জ, নাগেশ্বরী থানা, কুড়িগ্রাম, মোঃ লুৎফর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, নাগেশ্বরী, কুড়িগ্রাম, মোঃ এরশাদুল হক, ম্যানেজার, সোনালী ব্যাংক লি: নাগেশ্বরী শাখা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহাম্মদ শামসুদ্দিন, আহবায়ক, শিক্ষক/কর্মচারী সমন্বয় পরিষদ (স্কুল, কলেজ, মাদ্রাসা), নাগেশ্বরী, কুড়িগ্রাম এবং প্রিন্সিপাল, নাগেশ্বরী কামিল (এম এ) মাদ্রাসা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা কলেজ শিক্ষক সমিতির আহবায়ক মো: আখেরুজ্জামান, প্রিন্সিপাল, রায়গঞ্জ ডিগ্রি কলেজ; মাওলানা মো: জাহিদুর রহমান, প্রিন্সিপাল, ভিতরবন্দ ফাজিল মাদ্রাসা; মো: জাহিদুল ইসলাম খান (জাহিদ), আহবায়ক, সহকারী শিক্ষক সমিতি, নাগেশ্বরী; এবং ওমর ফারুক, সদস্য সচিব, সহকারী শিক্ষক সমিতি, নাগেশ্বরী। এছাড়াও উপজেলার বিভিন্ন কলেজ ও মাদ্রাসার প্রিন্সিপাল, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, মোঃ গোলাম রসুল রাজা, সদস্য সচিব, শিক্ষক/কর্মচারী সমন্বয় পরিষদ (স্কুল, কলেজ, মাদ্রাসা), নাগেশ্বরী, কুড়িগ্রাম। অনুষ্ঠানে সকল শিক্ষক-কর্মচারীদের মাঝে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে শিক্ষাক্ষেত্রে উন্নয়ন ও সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়। শেষে সমগ্র জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়: প্রস্তুতি শেষ, ভর্তি যুদ্ধ শুরু কাল

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পাকিস্তানের ৩০০ বৃত্তি, রাবিও অংশীদার

বাকৃবিতে বৃহত্তর রংপুর সমিতির নতুন কমিটি গঠন

রূপগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

‘স্টার সানডে’ উপলক্ষে বন্ধ থাকছে না খুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম

নাগেশ্বরীতে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল ও রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা সভা

জাবিপ্রবিতে চিরকুমার দিবস উৎযাপন

আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলার প্রতিবাদে বাকৃবিতে বিক্ষোভ

বুটেক্সে ভর্তি পরীক্ষা ৭ মার্চ

আন্দোলনে বিরোধীতাকারীদের বিচারের দাবিতে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ