সোমবার, 24 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ডিআইইউতে ছাত্রদলের নতুন নেতৃত্ব, শিক্ষার্থীদের কল্যাণের প্রতিশ্রুতি

প্রতিবেদক
Delowar Mahmud
সোমবার, ২৪ মার্চ ২০২৫ - ৭:০৩ অপরাহ্ন

দেলোয়ার মাহমুদ, ডিআইইউ প্রতিনিধি:

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এই নতুন কমিটিতে রাকিবুল হাসান চাঁদকে সভাপতি এবং ইব্রাহীম খলিল হৃদয়কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। ১১ সদস্যবিশিষ্ট এই কমিটি শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে।

সোমবার (২৪ মার্চ) বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা এবং সাধারণ সম্পাদক এম. রাজিবুল ইসলাম তালুকদার (বিন্দু) স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি: ফেরদাউস আহমেদ মিঠু, সহ-সভাপতি: রাকিবুল হাসান ইমন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: শ্রী বিপুল চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক: মো. শাহরিয়ার সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক: মো. রায়হান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক: নূরনবী সরকার, সাংগঠনিক সম্পাদক (স্বাক্ষর-ক্ষমতা প্রাপ্ত): আবদুল্লাহ্ আল মঈন, দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা): মো. জোবায়ের আহম্মেদ, প্রচার সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা): তুষার খান।

ডিআইইউ জাতীয়তাবাদী ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি রাকিবুল হাসান (চাঁদ) শিক্ষার্থীদের প্রতি তাদের অঙ্গীকার ব্যক্ত করে বলেন, “আমরা সবসময় শিক্ষার্থীদের পাশে থাকব। কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা শিক্ষার্থীদের স্বার্থবিরোধী কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। ক্যাম্পাসকে একটি আদর্শ শিক্ষাঙ্গনে পরিণত করাই আমাদের প্রধান লক্ষ্য।”

সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল (হৃদয়) বলেন, “শিক্ষার পাশাপাশি আদর্শ রাজনৈতিক চর্চাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাব এবং যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকব।”

কেন্দ্রীয় কমিটি নবগঠিত ডিআইইউ ছাত্রদল কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। এর মাধ্যমে ক্যাম্পাসে ছাত্রদলের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে। এই নতুন কমিটির মাধ্যমে ডিআইইউ ক্যাম্পাসে ছাত্রদলের কার্যক্রম আরও সক্রিয় হবে এবং শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও দাবি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

রাবিতে ভবন-হলসমূহের নাম পরিবর্তন ও ফ্যাসিস্টদের বিচারের দাবিতে বিক্ষোভ

গোবিপ্রবি ঝিনাইদহ জেলা শিক্ষার্থী সংগঠনের নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান

গ্রীণ ভয়েস জাবিপ্রবি শাখার নেতৃত্বে তৌসিফ ও হুমায়ুন কবীর

বাংলা নববর্ষ উপলক্ষে যবিপ্রবিতে রচনা প্রতিযোগিতার আয়োজন

প্রচলিত কোর্স ক্রেডিট ছাড়াও বাকৃবিতে পিএইচডি ডিগ্রি নিতে পারবে শিক্ষার্থীরা

প্রচলিত কোর্স ক্রেডিট ছাড়াও বাকৃবিতে পিএইচডি ডিগ্রি নিতে পারবে শিক্ষার্থীরা

৩ বছরপর রাবির ইসলামিক স্টাডিজ বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

হাসনাবাদ ইউনিয়নে বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

খুলনা জেলা সমিতির নেতৃত্বে নাঈমুল-ইফতি

বাংলাদেশ দলে গোলমেশিন হয়ে উঠতে পারে জায়ান হাকিম, অপেক্ষা কেবল সময়ের

বরগুনার তালতলীতে পিস্তল সহ জাকির নামের একজনকে পুলিশে সোপর্দ