বুধবার, 26 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পোরশায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
বুধবার, ২৬ মার্চ ২০২৫ - ১:০১ অপরাহ্ন

এমএ মান্নান, পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশায় ২৬ শে মার্চ (মঙ্গলবার) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়। লাখো শহিদের রক্তে রঞ্জিত জাতীয় দিবস। বিশ্বের বুকে লাল সবুজের পতাকা ওড়ানোর দিন। ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের মুক্তিকামী জনতা পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের সূচনা করে। আর এই দিনেই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল- তাই ২৬শে মার্চ আমাদের স্বাধীনতা ও জাতীয় দিবস।
দেশমাতৃকাকে মুক্ত করার লক্ষে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৬ ডিসেম্বর অর্জিত হয় বিজয়ের লাল সূর্য। আমরা স্বাধীন হলাম। পেলাম স্বাধীন সার্বভৌম দেশ বাংলাদেশ ।যেইদেশটির বয়স এখন ৫৪ বছর। ১৯৭১ সালে এই দিন এসেছিল বলেই বাংলাদেশের মানুষ পেয়েছে গর্ভের পতাকা এবং প্রাণের আনন্দে বাঙালি গাইতে পারে জাতীয় সংগীত। স্বাধীনতা দিয়েছে বাঙ্গালীকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর অধিকার। বাংলাদেশ সহ পৃথিবীর নানা প্রান্তে দিবসটি উদযাপিত হয়। রাষ্ট্রীয় অনুষ্ঠানের বাইরেও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করেন।
প্রথমে সকাল ছয়টায় শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করা হয় এবংসকাল ১০টায় কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ এর মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। এরপরে পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফ আনান ও থানা অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক। পতাকা উত্তোলনের পরেই মনোজ্ঞ কুচকাওয়াস অনুষ্ঠিত হয় এতে পুলিশ বাহিনী ,আনসার ভিডিপি, ফায়ার সার্ভিসের টিম এবং বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সহকারী ভূমি কমিশনার নাবিলা ফেরদাউস। এই অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা পরিবারে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রদান করেন ইউএনও আরিফ আদনান । পরিশেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

মাভাবিপ্রবিতে “ভবিষ্যৎ নেতৃত্বে কৃত্রিম বুদ্ধিমত্তা” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

যবিপ্রবিতে পর্দা উঠলো ইইই বিভাগের কনফারেন্স কার্নিভাল

চাঁদার দাবিতে প্রকাশ্যে পাথর মেরে হত্যার প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও পথসভা

রাজারহাটে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট: জরিমানা ও কার্যক্রম বন্ধ

ইবিতে দারুন্নাজাত স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নবীন বরণ অনুষ্ঠিত

বাঁশঝানি সীমান্তে মসজিদের গাছে বিএসএফের সিসি ক্যামেরা, বিজিবির আপত্তি।

সার্বিক পরিস্থিতির জন্য ফ্যাসিস্ট হাসিনা দায়ী: জামায়াতের আমির

৮০ বছরের বেশি টিকবে না,ইসরাইলকে ঘিরে প্রাচীন ভবিষ্যদ্বাণী ফের আলোচনায়

ময়মনসিংহ ডিবির অভিযানে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

পবিপ্রবিতে ভেটেরিনারি স্টুডেন্টস’ এসোসিয়েশন কর্তৃক নবীন বরণ অনুষ্ঠিত