বুধবার, 26 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নড়াইলে ইয়াবাসহ একজন গ্রেপ্তার, আরেকজন পলাতক

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
বুধবার, ২৬ মার্চ ২০২৫ - ২:৫১ অপরাহ্ন

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি:
নড়াইল জেলার লোহাগড়া থানার কালনাগ্রামের লোহাগড়া পৌরগেট সংলগ্ন শামীম এন্টারপ্রাইজ মার্কেটের সামনে পাঁকা রাস্তা থেকে মাদক বিরোধী অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বুধবার (২৬ মার্চ) এসময় তার হেফাজত থেকে একশত পিস কমলা রঙের এ্যামফিটামিন জাতীয় মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করা হয়। লোহাগড়া থানার এস.আই (নিঃ) মো. আব্দুস সালামের নেতৃত্বে অভিযানে অংশ নেন এএসআই (নিঃ) মো. সাইফুল ইসলাম মৃধা, কং/মো. খায়রুল ইসলাম এবং কং/মোল্যা মহব্বত।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হলেন, ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার কৃষ্ণপুর গ্রামের ইলিয়াস মোল্যার ছেলে পলাশ মোল্যা (৩৮)। তবে তার সহযোগী লোহাগড়া থানার দক্ষিণ লংকারচর গ্রামের সাহেদ আলী সরদারের ছেলে মো. রুবেল সরদার (৩৭) পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ঘটনায় লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমান জানান, মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বাউ সেফ ভেট: নিরাপদ ব্রয়লার উৎপাদনে বাকৃবির সাফল্য

ইবিতে জমিয়তে তালাবায়ে আরাবিয়ার ৯৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

রাবিতে যোগ দিলেন ইরানি প্রফেসর

অফিসে না এসেও পদ টিকিয়ে রেখেছেন চেয়ারম্যান, সেবা বঞ্চিত সাধারণ জনগণ

শেকৃবিতে সরিষার উন্নত জাত উদ্ভাবন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বোর্ডের ফল জালিয়াতির অভিযোগে সচিবসহ চারজনের বিরুদ্ধে মামলা

আবারও আওয়ামী লীগের মতো ঐতিহাসিক জরুরত বানানো হলো বিএনপিকে: সারোয়ার তুষার

রাবির সাথে সংহতি ও একাত্মতা প্রকাশ করেছে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

নাগেশ্বরীতে ব্যক্তিগত খামার ও বাগান কেটে জোরপূর্বক রাস্তা নির্মাণ, থানায় অভিযোগ দায়ের

হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের অপচেষ্টার প্রতিবাদে হবিগঞ্জ জেলা ছাত্রদলের মানববন্ধন