শুক্রবার, 18 অক্টোবর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাজার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিতে বললেন তারেক রহমান

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ - ৫:৩৭ অপরাহ্ন

সিন্ডিকেট ভেঙে দিয়ে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, এ জন্য প্রয়োজনে উপদেষ্টা পরিষদের আকার বাড়ানো যেতে পারে।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের রজতজয়ন্তী উপলক্ষে আজ শুক্রবার আয়োজিত আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় স্ত্রী জোবায়দা রহমান তাঁর পাশে ছিলেন

জিয়াউর রহমান ফাউন্ডেশনের রজতজয়ন্তী উপলক্ষে আজ শুক্রবার আয়োজিত আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় স্ত্রী জোবায়দা রহমান তাঁর পাশে ছিলেনছবি: বিজ্ঞপ্তি

সিন্ডিকেট ভেঙে দিয়ে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, এ জন্য প্রয়োজনে উপদেষ্টা পরিষদের আকার বাড়ানো যেতে পারে।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) রজতজয়ন্তী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যুক্ত হয়ে তারেক রহমান এ আহ্বান জানান। আজ শুক্রবার বিকেলে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত ওই আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হন তিনি। এ সময় স্ত্রী জোবায়দা রহমান তাঁর পাশে ছিলেন।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘জিনিসপত্রের দাম বাড়লেও মানুষের আয় সেভাবে বাড়েনি। দাম নিয়ন্ত্রণে অগ্রাধিকার ভিত্তিতে আরও বাস্তব এবং কঠোর পদক্ষেপ নিন।’ তিনি আরও বলেন, বছরের পর বছর ধরে মাফিয়াচক্রের বাজার সিন্ডিকেট ভেঙে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কাজটি হয়তো একটু কঠিন, কিন্তু অসম্ভব নয়। এর প্রয়োজনে উপদেষ্টা পরিষদের আকার বাড়ানো যেতে পারে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

সাত দিনের ছুটিতে যাচ্ছে যবিপ্রবি, খোলা থাকছে হল

ইবিতে জুলাই অভ্যুত্থানের স্মরণে ‘লাল জুলাই’ নাটক মঞ্চস্থ

বেগুনি ব্রোকলি, স্যাভয় ক্যাবেজ ও জুকিনির দেশীয় জাত উদ্ভাবনে কাজ করছে বাকৃবি

অনন্তপুর সীমান্তে ২৮৪ ভারতীয় মোবাইল উদ্ধার, বিজিবির চোরাচালানবিরোধী সফল অভিযান

পবিপ্রবিতে ইউজিসি টিমের উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ

নতুন ষড়যন্ত্র রুখতে দেশপ্রেমিক সাংবাদিকদের সতর্ক থাকার তাগিদ নার্গিস বেগমের

মুরাদনগরে স্ত্রীর পরকীয়া সন্দেহে সন্তানকে গলাটিপে হত্যা মসজিদের ইমামের

ইবির ছাত্রী হলে ঢুকে ছাত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া সেই ছাত্রলীগ নেতা পেল পদোন্নতি 

প্রমোশনের বোর্ড গঠনসহ তিন দফা নিয়ে অবস্থান কর্মসূচী হাবিপ্রবির প্রভাষকদের

১০৮ জন নতুন শিক্ষানবিশ সদস্য নিয়ে পবিপ্রবি সাংবাদিক সমিতির যাত্রা