বুধবার, 26 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নানা আয়োজনে মাভাবিপ্রবিতে মহান স্বাধীনতা দিবস পালিত

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
বুধবার, ২৬ মার্চ ২০২৫ - ৮:২৫ অপরাহ্ন

মো.জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি:

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। ২৬ মার্চ ভোরে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু করা হয়।
পতাকা উত্তোলন শেষে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগের চেয়ারম্যান, হল প্রভোস্ট, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক, গ্রন্থাগারিকসহ বিভিন্ন অফিস প্রধানদেন নিয়ে স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের সম্মানে প্রত্যয়-৭১ এর পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করেন। এ ছাড়া ক্যাম্পাসস্থ বিভিন্ন অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসস্থ মন্দিরে প্রার্থনা এবং বাদ যোহর বিশ্বিবদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ ছাড়া ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মন্দিরে পার্থনা, মসজিদে বাদ যোহর দোয়া ও মিলাদ মাহফিল এবং রাত ১১টা থেকে ১১ টা ১ মিনিট পর্যন্ত ব্ল্যাক আউট কর্মসূচি পালন করা হয়।
সকল কর্মসূচিতে বিশ্বিবদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ অংশগ্রহন করেন।


সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

পলাশবাড়ী পৌরসভায় উন্নয়নের নামে অপরিকল্পিত ড্রেনেজ নির্মাণ, পানি প্রবাহে বিঘ্ন

সুনামগঞ্জে ছাত্র আন্দোলন মামলায় আপসনামা দাখিল, তদন্তে নির্দেশ

শান্তর বিদায়, ওয়ানডে দলে অধিনায়ক মিরাজ

নড়াইলে গৃহবধূর মরদেহ উদ্ধার স্বামী শহিদুল পলাতক

আর চুপ থাকার পরিবেশ নেই: ঢাকার অচলাবস্থা নিয়ে উপদেষ্টা আসিফের ক্ষোভ

শায়েস্তাগঞ্জে সেপটিক ট্যাংকে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

ইবিতে স্বাধীনতা বিরোধীর নামে আবাসিক হলের নামকরণের নিন্দা ও প্রতিবাদ ছাত্র ইউনিয়নের

জাবিপ্রবি শিক্ষার্থীদের দ্বারা মবের শিকার হওয়ার অভিযোগ ছাত্রদলের কেন্দ্রীয় নেতার

আজীবন বহিষ্কার ২ বিএনপি নেতা

বাকৃবিতে ময়মনসিংহ অঞ্চলের জীববিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত