বুধবার, 2 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

শিবেরডাঙ্গী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১১টি দোকান পুড়ে ৬৫ লাখ টাকার ক্ষতি

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
বুধবার, ২ এপ্রিল ২০২৫ - ৪:১৭ অপরাহ্ন

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার শিবেরডাঙ্গী বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মোট ১১টি দোকান পুড়ে প্রায় ৬৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তবে, এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 ২ এপ্রিল, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে চর রাজিবপুর উপজেলার শিবেরডাঙ্গী বাজারে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। স্থানীয় বাসিন্দা আব্দুল জলিল জানান, ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে তিনি দেখতে পান, দাউদাউ করে আগুন জ্বলছে। প্রথমে কাঁচামালের একটি দোকানে আগুন লাগে এবং পরবর্তীতে তা ছড়িয়ে পড়ে পুরো বাজারে। মুহূর্তের মধ্যেই মুদি দোকান, জুতার দোকান, ভুষিমালের দোকান ও কাঁচামালের গোডাউনসহ মোট ১১টি দোকান পুড়ে যায়।

প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও তারা ব্যর্থ হন। পরে খবর পেয়ে রাজিবপুর এবং রৌমারী ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

চর রাজিবপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু হানিফ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, আগুনে তাদের আনুমানিক ৬৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে এলাহী জানান, ইতোমধ্যে জেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি এবং ক্ষতি কাটিয়ে উঠতে উপজেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।

এই ভয়াবহ অগ্নিকাণ্ড শিবেরডাঙ্গী বাজারের ব্যবসায়ীদের জন্য এক বড় ধাক্কা হয়ে এসেছে। ক্ষতিগ্রস্তরা দ্রুত পুনরুদ্ধারের আশায় প্রশাসনের সহযোগিতা কামনা করছেন।

 

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ভারতের আহমেদাবাদে ২৫০ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত 

বাণিজ্য মেলায় শিশুদের আকর্ষণের কেন্দ্রবিন্দু মিনি পার্ক

গৃহবধূ হত্যা মামলায় যুবক আটক

পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

রাবিতে কোরআন পোড়ানো ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবীতে ছাত্র শিবিরের বিবৃতি

নড়াইলে পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩

কুয়েটে শিক্ষার্থীদের বহিষ্কারের প্রতিবাদে হাবিপ্রবিতে সমাবেশ

যশোর জেলা বিএনপির নেতৃত্বে সাবু-খোকন

যবিপ্রবিতে স্বাস্থ্য ও ক্রীড়া সাফল্যে বিজ্ঞানের প্রয়োগ বিষয়ক ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত

জাতীয় বক্তব্য প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে পুরস্কৃত হলেন মো. আবু জুবায়ের