রবিবার, 6 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

মাভাবিপ্রবি’র সাধারণ শিক্ষার্থীরা, গাজার মানুষের প্রতি সংহতি জানিয়ে ৭ এপ্রিল ‘The World Stops for Gaza’ কর্মসূচিতে অংশ

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
রবিবার, ৬ এপ্রিল ২০২৫ - ১০:৩০ অপরাহ্ন

মো: জিসান রহমান ; মাভাবিপ্রবি প্রতিনিধি : গ্লোবাল স্ট্রাইক ফর গাজা – ৭ এপ্রিল, ২০২৫ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (MBSTU) শিক্ষার্থীরা, গাজার উপর চলমান নিপীড়ন, গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার হয়ে বিশ্বব্যাপী ঘোষিত ‘The World Stops for Gaza’ কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছে। আগামীকাল, সোমবার, ৭ এপ্রিল, বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থী ও নাগরিকদের সঙ্গে একাত্ম হয়ে আমরা MBSTU-র শিক্ষার্থীরাও ক্লাস, ল্যাব এবং সকল প্রকার একাডেমিক ও স্বাভাবিক কার্যক্রম বর্জনের ঘোষণা দিচ্ছি। গাজার মানুষ যখন প্রতিদিন বোমার নিচে প্রাণ হারাচ্ছে, খাদ্য ও চিকিৎসার অভাবে ধুঁকছে, শিশুদের ভবিষ্যৎ যখন ধ্বংসের মুখে— তখন আমাদের চুপ থাকা মানেই সহিংসতাকে মেনে নেওয়া। আমরা সেই অন্যায়ের অংশ হতে পারি না। এই স্ট্রাইক কেবল একটি দিনের প্রতীকী প্রতিবাদ নয়— এটি আমাদের নৈতিক অবস্থান, মানবিক দায়িত্ব এবং আন্তর্জাতিক সংহতির প্রকাশ। আমরা বিশ্বাস করি, গাজায় চলমান এই গণহত্যা, অবরোধ ও দমন-পীড়নের বিরুদ্ধে আমাদের কণ্ঠই হতে পারে আশার আলো, বিশ্ব বিবেক জাগ্রত করার পথ। আমরা এমবিএসটিউ-এর সকল শিক্ষার্থী এবং বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের আহ্বান জানাই— এই শান্তিপূর্ণ প্রতিরোধে অংশ নিন। পাশে দাঁড়ান একটি নিপীড়িত জাতির। প্রতিবাদ করুন অন্যায়ের বিরুদ্ধে। চুপ করে থাকা আর বিকল্প নয়। “গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত, আমরা থামবো না। আমরা স্ট্রাইক চালিয়ে যাব।”

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ইরান-ইসরায়েল উত্তেজনায় মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা

১০ লাখ টাকা ছিনতাই ঘটনার চাঞ্চল্যকর তথ্য

দিরাইয়ে সাংবাদিক আক্তার সাদিকের বাড়িতে হামলা: চাও মিয়া ও আজাদের অনুসারীদের বিরুদ্ধে অভিযোগ

বুটেক্স ক্যাম্পাসের যত আলোচিত ঘটনা, সালতামামি ২০২৪

যবিপ্রবিতে পর্দা উঠলো ইইই বিভাগের কনফারেন্স কার্নিভাল

নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের মানহানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে পবিপ্রবিতে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইন

নারী দিবস: কেবল উদযাপন নয়, প্রয়োজন নিরাপত্তা ও ন্যায়বিচার

হবিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ডায়াগনস্টিককে সিলগালা, দুইজনের কারাদণ্ড

ইবির ছাত্রী হলে ঢুকে ছাত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া সেই ছাত্রলীগ নেতা পেল পদোন্নতি