মঙ্গলবার, 5 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

হাবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস পালিত

প্রতিবেদক
কামরুল হাসান, হাবিপ্রবি প্রতিনিধি
মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ - ১২:৪৪ অপরাহ্ন

হাবিপ্রবি প্রতিনিধি: ‘ডিমে পুষ্টি ডিমে শক্তি,ডিমে আছে রোগমুক্তি ‘ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বিশ্ব ডিম দিবস পালন করা হয়েছে।

মঙ্গলবার ( ৫ নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ৩ এর সামনে থেকে এক র‍্যালির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।

র‍্যালিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অডিটোরিয়াম ২ এ এসে শেষ হয়।

পরে অডিটোরিয়াম ২ এ  আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ এনামউল্যা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ- উপাচার্য অধ্যাপক ড. মোঃ শফিকুল ইসলাম সিকদার। 

এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ শামসুজ্জোহা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস. এম এমদাদুল হাসান, ওয়ার্ল্ড পোল্ট্রি এ্যাসোসিয়েশন বাংলাদেশ এর এক্সিকিউটিভ মেম্বার প্রফেসর ড. মোঃ ইলিয়াস হোসেন , ভেটেরিনারি হাসপাতালের পরিচালক অধ্যাপক ড. এস. এম. হারুন – অর – রশিদসহ অন্যান্য শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ ।

অনুষ্ঠানে সভাপতি ছিলেন ভ্যাটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. উম্মে সালমা, প্রধান  আলোচক হিসেবে ছিলেন পোল্ট্রি সায়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. তাহেরা ইয়াসমিন।

আলোচনা সভায় আলোচকরা ডিমের পুষ্টিগুণ ও উপকারিতা সম্পর্কে আলোকপাত করেন।

প্রধান অতিথির বক্তব্যে  উপাচার্য অধ্যাপক ড. মোঃ এনামউল্যা বলেন, ডিম পুষ্টিগুণে সমৃদ্ধ ও প্রোটিনের অন্যতম উৎস। ডিমে রয়েছে উচ্চমানের প্রোটিনসহ অন্যান্য ভিটামিন ও পুষ্টি উপাদান। হাইপ্রোফাইল ব্যক্তিদের সকালের নাস্তায় ডিম থাকলেও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ডিম সহজলভ্য নয়। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ডিম সহজলভ্য করতে এর উৎপাদন বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

বাকৃবি কেন্দ্রে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু

যবিপ্রবিতে রাসায়নিক নিরাপত্তা ও পরীক্ষাগার ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় সেমিনার ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাসুলকে নিয়ে কটুক্তিকারী রাখালকে গ্রেপ্তার ও আলেপের বিচারের দাবিতে কুবিতে মানববন্ধন

শোকের ছায়া নেমে এসেছে রেজোয়ানের বাড়ীতে

গুচ্ছ ভর্তি পরীক্ষায় থাকছে না হাবিপ্রবি

খুবিসাস এর সভাপতি আলকামা রমিন ও সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম

কুড়িগ্রামে অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অভিযান: বন্ধ হলো পাঁচটি ইটভাটা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে পাবিপ্রবিতে স্মরণসভা

নারায়ণগঞ্জ জেলার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত 

পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে উন্মোচিত বিজয় ২৪ চত্বর