শনিবার, 12 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

হবিগঞ্জে র‌্যাব-৯ এর অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও বিদেশী মদ উদ্ধার, গ্রেফতার ১

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
শনিবার, ১২ এপ্রিল ২০২৫ - ৫:১০ অপরাহ্ন

হবিগঞ্জে র‌্যাব-৯ এর অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও বিদেশী মদ উদ্ধার, গ্রেফতার ১ নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ :: হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর অভিযানে ৪০ কেজি গাঁজা ও ৪৮ বোতল বিদেশী মদসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে মাধবপুর থানাধীন ধর্মঘর ইউনিয়নের সোয়াবই গ্রামের একটি টিনসেড কাঁচা বসতঘরে অভিযান পরিচালনা করে। অভিযানে ঘরের ভেতর থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। এ সময় ঘরের মালিক মো. কবির হোসেন (২৬), পিতা- মৃত জাকির হোসেন, সাং- সোয়াবই, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জকে গ্রেফতার করা হয়। র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-৯ আরও জানিয়েছে, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় তাদের গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

খেজুর গাছ থেকে কীভাবে রস সংগ্রহ করা হয়

রাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা, পাল্টাপাল্টি অবস্থানে কর্মবিরতির ডাক অফিসার সমিতির

রাবি থেকে ইউজিসি ও পিএসসিতে সদস্য নিয়োগ না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

পবিপ্রবি’র নতুন একাডেমিক প্রোফাইলে আবু সাঈদের ছবি

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি নয়, প্রতিশোধ চায় ইরান

ঝিনাইদহের সাবেক এমপি সালাহউদ্দিন মিয়াজীসহ ২ জন যশোরে আটক

ওয়াসেকের মানবসেবামূলক উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিতে তরুণদের সম্পৃক্তকরণ

রাজশাহীতে গরুরহাট নিয়ে উত্তেজনা

শিক্ষককে অপমানের প্রতিবাদে যবিপ্রবির শিক্ষকদের মানববন্ধন

নবীনদের আগমনে আনন্দের ঢেউ দোলা দিচ্ছে পাবিপ্রবি