মঙ্গলবার, 28 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

গণমাধ্যমকর্মীদের সাথে নোবিপ্রবি উপাচার্যের মতবিনিময় সভা

প্রতিবেদক
রবিউল নোবিপ্রবি প্রতিনিধি
মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫ - ৮:০৬ অপরাহ্ন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) গণমাধ্যমকর্মীদের সাথে উপাচার্য ড. মোহাম্মদ ইসমাইলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম ভবনে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

আয়োজিত এ সভায় বিশ্ববিদ্যালয়ের ঘটে যাওয়া বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় হয়।সভায় নোবিপ্রবির বিগত ১৯ বছরে ঘটে যাওয়া বিভিন্ন অনিয়মের চিত্র তুলে ধরেন গণমাধ্যমকর্মীরা। নিয়োগ বাণিজ্য, অযোগ্য শিক্ষক নিয়োগ, লেজুরভিত্তিক রাজনীতি, মার্ক টেম্পারিংসহ নানা অনিয়ম,দুর্নীতির বিষয়গুলো উঠে আসে। পাশাপাশি গণমাধ্যমকর্মীরা বিশ্ববিদ্যালয়কে দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, রাজনীতিমুক্ত ও বিশ্বমানের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তরিত করার আশাবাদ ব্যাক্ত করেন।

অশ্রুসিক্ত  চোখে ড. মোহাম্মদ ইসমাইল বলেন, দেশের ক্লান্তিলগ্নে বিশ্ববিদ্যালয়ের নানান সমস্যায় দায়িত্ব গ্রহন করি। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি নানান সংকট মোকাবিলা করে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে মেডিকেল সেন্টারে সার্বক্ষণিক চিকিৎসা সেবা চালু, পূবালী ব্যাংকের সহায়তায় নতুন অ্যাম্বুলেন্স যুক্ত করা,এলাকা বাসিদের জন্য মেডিকেল ডেক্স স্হাপন, হলগুলিতে ফার্স্ট এইড বক্স স্থাপনসহ নানা পদক্ষেপ বাস্তবায়নের কথা জানান।

বিশ্ববিদ্যালয়ে একটি জিমনেসিয়াম স্থাপন, ক্লাসরুম সংকট দূরীকরণ একাডেমিক ভবন-৩ নির্মাণ, এবং গবেষণার জন্য ‘সেন্টার অফ এক্সিলেন্স’ প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানান।

বিশ্ববিদ্যালয়ের লবনাক্ত পানি দূরীকরণে পরিবেশ সুরক্ষা মন্তানালয়ে ১৫ কোটি টাকার ডি-স্যালাইনেসন প্রকল্প এবং পরিযায়ী পাখি সংরক্ষণে ৫ কোটি টাকার প্রকল্পটি জলবায়ু পরিবর্তন ট্রাস্টে  জমা দেওয়া হয়েছে।

বায়োকেমিস্ট্রি ফ্যাকাল্টির আওতায় গবেষকদের জন্য বার্ষিক গবেষণা কেন্দ্র এবং ইরাসমাস মোবিলিটি প্রোগ্রামের সাথে চুক্তি করা হয়। যার মাধ্যমে প্রতিবছর ১৫ জন শিক্ষককে তুরস্কে গবেষণার সুযোগ দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের মার্কের স্বচ্ছতা নিশ্চয়নে কোডিং সিস্টেম চালু করা হয়।

বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাদের জন্য ডিজিটাল হাজিরা চালু এবং শিক্ষকদের জন্য ইভালুয়েশন সিস্টেম বাস্তবায়নের পরিকল্পনার কথা জানান তিনি। হল বরাদ্দে মেধার ভিত্তিতে সিদ্ধান্ত এবং মাদকবিরোধী জিরো টলারেন্স নীতির কথাও উল্লেখ করেন।

মতবিনিময় সভায় নোবিপ্রবিকে সবুজায়ন করতে ফলজ, ভেষজ,নারিকেল,সুপারি ও ফুলের গাছ রোপণের প্রস্তাব এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন নিয়ে আশাবাদ ব্যক্ত করেন গণমাধ্যমকর্মীরা।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

নজরুল বিশ্ববিদ্যালয় সংলগ্ন হোটেলগুলোতে পঁচা খাবারের বিরুদ্ধে অভিযান শুরু

তিতুমীর শিক্ষার্থীদের ‘ক্লোজডাউন’ কর্মসূচি, ক্যাম্পাসে পুলিশ প্রবেশ নিয়ে উত্তেজনা

অবৈধ ইটভাটা বন্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় কুড়িগ্রামের ডিসি সহ ৮ কর্মকর্তাকে হাইকোর্টে তলব।

শিক্ষক ও ছাত্রীকে সাময়িক বহিষ্কার

দ্রুত ধর্ষকের শাস্তির দাবিতে রাজপথে নামলেন পাবিপ্রবি শিক্ষার্থীরা

ইবিতে তারুণ্য’র নতুন নেতৃত্বে তুরান-হিমেল

পোরশায় ফায়ার সার্ভিস স্টেশন চালু হলেও নেই প্রয়োজনীয় উদ্ধার সামগ্রী।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

সিলেটের মনতলা হরষপুর রেলওয়ে স্টেশনে আন্ত:নগর ট্রেনের টিকেট পেতে চরম ভোগান্তিতে যাত্রীরা

সরকারি জলমহালের মাছ অবৈধভাবে ধরার পায়তারার অভিযোগ ওঠেছে