মঙ্গলবার, 11 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নড়াইলে হামদার্দ এক্সপ্রেস থেকে বিপুল পরিমাণ ট্যাবলেটসহ যশোরের রিদয় গ্রেফতার

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫ - ৩:৫২ অপরাহ্ন

নড়াইলে হামদার্দ এক্সপ্রেস থেকে বিপুল পরিমাণ ট্যাবলেটসহ যশোরের রিদয় গ্রেফতার
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে পাঁচশত পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার। রিদয় (২৮) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ গ্রেফতারকৃত রিদয় (২৮) যশোর জেলার কোতয়ালী থানাধীন বিবি রোডের মোঃ ইনতাজুল হকের ছেলে। সোমবার (১০ ফেব্রুয়ারি) নড়াইল সদর থানাধীন ৪ নং আউড়িয়া ইউনিয়নের সীমাখালী গ্রামস্থ মালিবাগ মোড় আর্মি ক্যাম্পের সামনে নড়াইল থেকে লক্ষীপাশা গামী হামদার্দ এক্সপ্রেস বাস পরিবহন হতে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ  মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ অহিদুর রহমান,এএসআই (নিঃ) নাহিদ নিয়াজ ও এএসআই (নিঃ) তুহিন আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রিদয় (২৮)কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে মাদকদ্রব্য পাঁচশত পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো তারুণ্যের বৈশাখ ১৪৩২

বশেমুরবিপ্রবিতে নবীনবরণ অনুষ্ঠিত: শিক্ষার্থীদের সততা ও সাফল্যের পথে আহ্বান

সাম্য হত্যা: ৩ দফা দাবিতে বাকৃবি ছাত্রদলের কালোব্যাজ ধারণ

বশেফমুবিপ্রবি’র নতুন ভিসি ঢাবি অধ্যাপক ড. মোঃ রোকোনুজ্জামান।

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স: প্রক্টর

তদন্তের স্বার্থে হাবিপ্রবির ডেভলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যানকে অব্যহতি

১৮কোটি মানুষের দেশ একটি সাজানো ফুলের বাগান বাংলাদেশে ধর্মের প্রশ্ন অবান্তর– আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী       

নিশান এনজিও’র কর্মকর্তাদের বিরুদ্ধে প্রতিষ্ঠানের চেয়ারম্যানের মামলা

উলিপুরে চলছে ফসলি জমির টপসয়েল কেটে বিক্রির রমরমা ব্যবসা

জলমহল ইজারা নীতিমালা পরিবর্তন করা হবে উপদেষ্টা ফরিদা আখতার