রবিবার, 23 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নড়াইলে হিন্দু বাড়িতে ডাকাতি ও চোরাই মোটর সাইকেল উদ্ধার এনএসআই সদস্যসহ গ্রেফতার ৬

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ - ১:১৭ পূর্বাহ্ন

নড়াইলে হিন্দু বাড়িতে ডাকাতি ও চোরাই মোটর সাইকেল উদ্ধার এনএসআই সদস্যসহ গ্রেফতার ৬
উজ্জ্বল রায়,জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
নড়াইলে হিন্দু বাড়িতে ডাকাতি ও চোরাই মোটর সাইকেল উদ্ধার এনএসআই সদস্যসহ গ্রেফতার ছয়জন। নড়াইলে ডিবি পরিচয়ে হিন্দু বাড়িতে ডাকাতি, এনএসআই সদস্যসহ চারজনকে গ্রেফতার নড়াইলের কালিয়া উপজেলায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে ডাকাতির সময় এনএসআই সদস্যসহ ৪ জনকে গ্রেফতার করেছে কালিয়া থানা পুলিশ। উজ্জ্বল রায়,জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে কালিয়া উপজেলার খররিয়া চরপাড়া মনোরঞ্জন বিশ্বাসের ছেলে সমরেন্দ্র নাথ বিশ্বাসের বাড়ি থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
শনিবার (২২ ফেব্রুয়ারি) এ ঘটনায় ভুক্তভোগী সমেন্দ্রনাথ বিশ্বাস মামলা দায়ের করলে বিকেলে গ্রেফতার চারজনকে আদালতে পাঠায় পুলিশ।
এদিন রাতে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রাশিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেফতার আসামিরা হলেন, গোয়েন্দা সংস্থা এনএসআই নড়াইলের ফিল্ড অফিসার ও ঝিনাইদহ সদর উপজেলার কাঞ্চনপুর মধ্যপাড়া গ্রামের সাইফুল আলমের ছেলে মো. ইয়াছিন হোসেন (২৭), নড়াইল সদর উপজেলার ভওয়াখালী মধ্যপাড়া গ্রামের মৃত কাজী আনিছুর রহমানের ছেলে আরিফুজ্জামান (২২), সুবুদীডাঙ্গা গ্রামের হেমায়েত মোল্যার ছেলে সোহাগ মোল্যা (৩৬), একই উপজেলার মৃত মনিরুজ্জামানের ছেলে শাহরিয়ার জামান শশী (৩৫)।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার খড়রিয়া চরপাড়া গ্রামের মনোরঞ্জন বিশ্বাসের ছেলে সমরেন্দ্র নাথ বিশ্বাসের বাড়িতে ডিবি পুলিশ পরিচয় নড়াইলে কর্মরত এনএসআই ফিল্ড অফিসার ইয়াছিন হোসেন ও সঙ্গীয়রা সমরেন্দ্র নাথের বাড়িতে গিয়ে অবৈধ মালামাল আছে এই কথা বলে তল্লাশি করেন। এসময় ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার ডাকাতি করে তারা। পরবর্তীতে বাড়ির আশপাশে লোকজনের সন্দেহ হলে পেড়লী পুলিশ ক্যাম্পে খবর দিলে পুলিশ তাদের গ্রেফতার করে।
এসময় তাদের কাছ থেকে ডাকাতির ২টি সোনার চেইন, ১ জোড়া কানের দুল, ১ জোড়া কানের দুলের টানাসহ মোট ২ ভরি ২ আনা ২ রতি সোনা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা।
এছাড়াও ডাকাতির নগদ ১ লাখ ১১ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম বলেন, এ ঘটনায় শনিবার সকালে ভুক্তভোগী সমরেন্দ্র নাথ বিশ্বাস ৪ জনকে আসামি করে মামলা করেছেন। এদিন বিকেলে আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। উজ্জ্বল রায়,জেলা প্রতিনিধি নড়াইল থেকে। অপরদিকে 
নড়াইলে চোরাই মোটরসাইকেলসহ দুইজন        গ্রেফতার।
উজ্জ্বল রায়,জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
নড়াইলে মোটরসাইকেল চোর চক্রের সদস্য মোঃ রাসেল শেখ (৩০) ও মোঃ মমিন হোসেন (২৪) নামের দুইজন চোরকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা পুলিশ। গ্রেফতারকৃত আসামি মোঃ রাসেল শেখ (৩০) নড়াইল জেলার কালিয়া থানার মোঃ উকিল শেখের ছেলে ও মোঃ মমিন হোসেন (২৪) মাগুরা জেলার পারনান্দয়ালী গ্রামের মোঃ মনিরুল মোল্যার ছেলে। গতকাল বিকাল নড়াইল সদর থানাধীন আউড়িয়া গ্রামস্থ মাদ্রাসাতু দারুন নাঈম হাফেজিয়া মাদ্রাসার সামনে হতে মোঃ জিহাদুল ইসলাম (২১) এর ব্যবহৃত পালসার লাল কালো রংয়ের ১৫০ সিসি মোটরসাইকেল (যার রেজি নং-নড়াইল ল-১১-৫৭৩২, ইঞ্জিন নং-DHZWGE-91945, চ্যাসিস নং MD 2A11CZ8GWE85316) চোরেরা চুরি করে চম্পট দেয়। নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর মহোদয়ের নির্দেশে চোরাই মোটরসাইকেল উদ্ধার ও চোর গ্রেফতারে মাঠে নামে নড়াইল জেলা গোয়েন্দা শাখা পুলিশ। এরই ধারাবাহিকতায় নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) অহিদুর রহমান, এএসআই (নিঃ) নাহিদ নিয়াজ ও এএসআই (নিঃ) তুহিন আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে শনিবার (২২ফেব্রুয়ারি) সকাল কালিয়া থানাধীন ২নং পুরুলিয়া ইউনিয়নের পুরুলিয়া গ্রামেল সোহান সরদারের বসতবাড়ির উত্তর পাশে পুরুলিয়া হতে রঘুনাথপুর গামী পাঁকা রাস্তার উপর হতে আসামিদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামিদের নিকট হতে চোরাই মোটরসাইকেল (যার রেজি নং-নড়াইল ল-১১-৫৭৩২) উদ্ধার পূর্বক বিধি মোতাবেক জব্দতালিকা মূলে জব্দ করে হেফাজতে গ্রহণ করেন। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় একটি চুরির মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতের সোপর্দ করা হয়েছে। উজ্জ্বল রায়,জেলা প্রতিনিধি নড়াইল থেকে।


সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

পূর্বাচলে বেড়েছে ডাকাতি ও ছিনতাই, নিরব ভূমিকায় প্রশাসন

যশোরে স্কুল ব্যাংকিং কনফারেন্স উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

MBSTU Accounting Club Debuts with Seminar on International Opportunities for Accounting Graduates

ঈদের আনন্দ সবার জন্য”: মাভাবিপ্রবিতে বৈছাআ’র হৃদয়ছোঁয়া উদ্যোগ

পিসিবিকে বিদায় বললেন ইউসুফ

উলিপুরে ইঞ্জিনিয়ার আবু সঈদ জনির ঈদের শুভেচ্ছা

হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের অপচেষ্টার প্রতিবাদে হবিগঞ্জ জেলা ছাত্রদলের মানববন্ধন

ভর্তি পরীক্ষায় যানজট কমাতে ব্যাতিক্রমী উদ্যোগ নিয়েছে পাবিপ্রবি প্রশাসন

কুবি শিক্ষার্থীকে অপহরণের চার ঘন্টা পর উদ্ধার, আটক এক

উন্নত মম শির যবিপ্রবির উদ্যোগে কোয়ান্টাম সায়েন্স ফেস্ট অনুষ্ঠিত