মঙ্গলবার, 8 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

তজুমদ্দিনে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫ - ৫:৫০ অপরাহ্ন

খন্দকার নিরব, ভোলাঃ
ভোলার তজুমদ্দিনে টাকা ও মোবাইল দেখানোর লোভ দেখিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রবিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের গোলাম আলী হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। সোমবার তজুমদ্দিন থানায় শিশুটির পিতা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা রুজু করেছেন। ডাক্তারী পরিক্ষার জন্য ভিকটিমকে পুলিশ হেফাজতে নিয়েছেন। শিশুটির পিতা জানান, পাশের ঘরের মৃত জনু মিয়ার ছেলে লম্পট ফরিদ উদ্দিন (৪০) শিশুটিকে টাকা ও মোবাইল দেখানোর লোভ দেখিয়ে তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। এরপর শিশুটির কান্নার শব্দ পেয়ে তার মা এসে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ ঘটনায় আমি বাদী হয়ে তজুমদ্দিন থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করি, মামলা নং তজু-৪। তবে, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. রাহাত হোসেন জানান, প্রাথমিক চেকআপ এ ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। তজুমদ্দিন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহব্বত খান বলেন, ভিকটিমকে মেডিকেল টেস্টের জন্য ভোলায় প্রেরণ করা হবে এবং খুব শীঘ্রই আসামীকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

জনগণ বনাম রাজনৈতিক দল

যবিপ্রবির ডিন’স কমিটির নতুন আহ্বায়ক ড. মো. জাফিরুল ইসলাম

মধ্যরাতে ইবি শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ

ফুলবাড়ীতে সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর  অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা 

রাবিতে কোরআন পোড়ানোর ঘটনায় জমা হয়নি তদন্ত প্রতিবেদন, প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ

বাকৃবি ডিবেটিং সংঘের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত

আইপিই বিভাগ রুয়েটে আধুনিক থ্রিডি প্রিন্টার, গবেষণা ও উদ্ভাবনে নতুন দিগন্ত

কুড়িগ্রামে আওয়ামী লীগের দুই নেতা ও জমি-সংক্রান্ত মামলায় দুইজন গ্রেপ্তার

শেকৃবি’র সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক জাহাঙ্গীর ও জাকির হোসেন

ইবিতে শহীদ পরিবারের কেউ ভর্তি হতে এলে বিশেষ ব্যবস্থা করা হবে : উপাচার্য