মঙ্গলবার, 5 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

যবিপ্রবির কর্মচারীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রতিবেদক
যবিপ্রবি প্রতিনিধি
মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ - ৭:০২ অপরাহ্ন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ক্যাম্পাস- মনিরামপুরগামী বিশ্ববিদ্যালয়ের বাসে ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই)  বিভাগের  এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জনিয়ারিং (ইইই) বিভাগের ল্যাব সহকারী মনিরুজ্জামানের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী প্রক্টর বরাবর অভিযোগ জানালে অভিযুক্ত কর্মচারীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি এঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

 

জানা যায়, যবিপ্রবি ক্যাম্পাস থেকে মনিরামপুরগামী বাসে সোমবার (০৪ নভেম্বর) অভিযুক্ত মনিরুজ্জামান বিশ্ববিদ্যালয়ের আইপিই বিভাগের ছাত্রীর পিছনের সিটে বসে জানালার পাশের ফাঁকা জায়গা থেকে ছাত্রীর গায়ে হাত দেয় এবং শ্লীলতাহানির চেষ্টা করে। এ ঘটনা ঐ ছাত্রীর সহপাঠীরা  জানলে পরের দিন মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের মনিরামপুগামী বাস ক্যাম্পাসে প্রবেশ করলে বাস থেকে অভিযুক্ত মনিরুজ্জামানকে নিচে নামান তারা। এ সময় তার সহপাঠী  শিক্ষার্থীরা তাকে (মনিরুজ্জামান) চড় থাপ্পড় মারতে থাকেন। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ আমজাদ হোসেন ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করে আইপিই বিভাগের শিক্ষার্থীরা। অভিযুক্ত মনিরুজ্জামান এর আগে অনেকের সাথেই এরকম অশালীন কার্যকলাপ করেছে বলে জানায় বিক্ষোভরতরা। 

 

ঘটনার একপর্যায়ে ভুক্তভোগীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত অভিযুক্তকে কর্মচারীকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত  গ্রহণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়াও এঘটনায় অভিযুক্ত   ঐ কর্মচারীর মুচলেকা নিয়ে  পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ আমজাদ হোসেন বলেন, অভিযুক্ত মনিরুজ্জামানকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং এঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।  তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমাবেশ

ইবি ঐক্যমঞ্চের আহ্বায়ক নাহিদ, সদস্য সচিব পলাশ

দুর্নীতিমুক্ত নেতৃত্ব ও নারীর মর্যাদা প্রতিষ্ঠায় অঙ্গীকার- মাওলানা রফিকুল ইসলাম খান

ইবিতে জুলাই অভ্যুত্থানের স্মরণে ‘লাল জুলাই’ নাটক মঞ্চস্থ

পুঠিয়ার বিলমাড়িযায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

শহীদ হবিবুর রহমানের প্রয়াণ দিবসে রাবিতে শ্রদ্ধা

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি উদ্যোগে সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালার আয়োজন

জাতীয় পরিচয় পত্র পরিষেবা নির্বাচন কমিশন হতে নতুন কমিশনে স্থান্তরের প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়

আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি তিতুমীর কলেজে

নাগেশ্বরী বিএনপির নব গঠিত কমিটিতে ৬ জন সাংবাদিক