বৃহস্পতিবার, 17 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

মেয়ের জন্য জীবন দিলেন বাবা

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ - ১:২২ অপরাহ্ন

রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহী নগরীতে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবাকে ইট দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। ১৬ এপ্রিল দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে রাজশাহী মহানগরীর তালাইমারি শহিদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আকরাম হোসেন (৪৫)। তিনি পেশায় বাসচালক। নিহত আকরাম রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য এবং তালাইমারি এলাকার আজাদ হোসেনের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, আকরাম হোসেনের মেয়েকে এলাকার কয়েকজন বখাটে উত্ত্যক্ত করতেন। এ ঘটনার প্রতিবাদ করেন বাবা আকরাম। এর পরিপ্রেক্ষিতে উত্ত্যক্তকারীরা আকরামের বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসেন। এরপর ১৬/৪/২৫ তারিখ রাতে আকরামকে ইট দিয়ে আঘাত করে আহত করেন উত্ত্যক্তকারীরা বখাটেরা। আহত আকরামকে এলাকাবাসী এবং পরিবারের সদস্যরা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় একই এলাকার নান্টু, বিশাল এবং রতনসহ বেশ কয়েকজন জড়িত বলে দাবি করেন নিহতের পরিবারের সদস্যরা। নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি মোস্তাক হাসান বলেন, তালাইমারি শহিদ মিনারের পাশে বখাটেদের হামলায় আহত হন আকরাম হোসেন। পরে তিনি রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। এলাকাবাসী এইসব বখাটে, সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

রাবিতে কোরআন পোড়ানো ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবীতে ছাত্র শিবিরের বিবৃতি

সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজ কে গ্রেপ্তার

খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতির নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

রাবিতে বার্ষিক অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পূজা-অর্চনার মধ্য দিয়ে সরস্বতী পূজা সম্পন্ন

স্পেনকে হারিয়ে দ্বিতীয়বার ন্যাশনাল লিগ চ্যাম্পিয়ন পর্তুগাল

নাগেশ্বরীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

ঢাকা স্টার্টআপ অ‍্যাক্সিলারেটর প্রোগ্রামে চ‍্যাম্পিয়ন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর নেতৃত্বে থাকা কোর্সেলো

প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনের নির্বাচনে অনিয়মের অভিযোগ

ট্রাম্প বিরোধী আন্দোলনে উত্তাল যুক্তরাষ্ট্র