শনিবার, 19 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

উল্লাপাড়ায় বিএনপি নেতাকে হাতুড়িপেটা করেননি জামায়াত শিবিরের নেতা কর্মীরা, স্পষ্ট বিবৃতি

প্রতিবেদক
মোঃ মামুন সেখ জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ৷
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ - ২:২৩ অপরাহ্ন

গত ১৮ এপ্রিল(শুক্রবার)  সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব কে হাতুড়িপেটার অভিযোগ উঠে আসে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশে ইসলামী ছাত্র শিবিরের উপরে৷ কিন্তু পরবর্তীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মোঃ শাহজাহান আলী  স্পষ্ট বিবৃতি প্রদান করেন তারা নিশংস এই মারামারির সাথে কোন ভাবেই যুক্ত ছিলো না৷  

বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মোঃ শাহজাহান আলী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে জানান যে, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে গত ১৭/৪/২৫(বৃহস্পতিবার) বিকেলে উল্লাপাড়া বাস টার্মিনালে রামকান্তপুরের হাফিজুলকে জনাব আজাদ হোসেনের নেতূত্বে মারধর করা হয়। এ ঘটনার জের ধরে গত ১৮/ ৪/ ২০২৫(শুক্রবার) বাদ জুমা উল্লাপাড়া মডেল থানার সামনে বিএনপি’র উপজেলা সদস্য সচিব জনাব আজাদ হোসেন আজাদ ভাইয়ের উপরে হামলার ঘটনা ঘটেছে। 

আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, সেই সাথে আজাদ হোসেন আজাদ ভাইয়ের দ্রুত সুস্থতা কামনা করছি, 

আজকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোন সম্পর্ক নেই। এটা একটি  ব্যক্তিগত বিষয়,তবু ও রামকান্তপুর গ্রাম বাসীর সাথে আমাদের একজন সদস্য  হাফিজুল ইসলাম জড়িত থাকায় তাকে আইনের হাতে সপর্দ করেছি।

এই ঘটনাকে কেন্দ্র করে বি এন পির ভাইয়েরা রাজনৈতিক কালার দিয়ে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে তা আমরা আশা করিনি বা করিও না৷ 

 উল্লাপাড়ার সার্বিক পরিবেশ স্থিতিশীল করার জন্য আইন শৃংখলা বাহিনী ও বন্ধু সংগঠন বিএনপি’র ভাইদের প্রতি আহ্বান জানাচ্ছি।

অন্যথায় পরিস্থিতি আরো অবনতি হলে বাংলাদেশ জামায়াতে  ইসলামী এর দায়ভার বহন করবে না। 

আমরা সকল পক্ষকে ধৈর্য ও সহনশীল হওয়ার জন্য আহবান জানাচ্ছি।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

রাবিতে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু ১

নানা কর্মসূচিতে যবিপ্রবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

বিশ্ব বাবা দিবসে শিক্ষার্থীদের হৃদয়ছোঁয়া অনুভূতি

যবিপ্রবিতে ফিনটেক শিল্পে প্রযুক্তিগত অগ্রগতি ও উদ্ভাবন শীর্ষক ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত

পবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা

১৮কোটি মানুষের দেশ একটি সাজানো ফুলের বাগান বাংলাদেশে ধর্মের প্রশ্ন অবান্তর– আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী       

কৃষি গুচ্ছে দেশসেরা ময়মনসিংহের ফুলপুরের জাইমুন ইসলাম

সড়ক দুর্ঘটনায় যবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

পবিপ্রবিতে বায়োচারসমৃদ্ধ সার ব্যবহারের মাধ্যমে কৃষিতে সারের ব্যবহার দক্ষতা বৃদ্ধি শীর্ষক ওয়ার্কশপ

আইনজীবী সাইফুল হত্যায় ইসকনকে নিষিদ্ধের দাবিতে উত্তাল পবিপ্রবি