সোমবার, 21 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

গোপালগঞ্জে উচ্ছেদ অভিযান সরকারি জমি উদ্ধার

প্রতিবেদক
রিকি শেখ গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
সোমবার, ২১ এপ্রিল ২০২৫ - ৮:২৫ অপরাহ্ন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সরকারি জায়গায় গড়ে তোলা অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। রোববার বেলা ১২টায় উপজেলার গোপালপুর বাজারে সরকারি জায়গায় গড়ে ওঠা বাইন মার্কেটে অভিযান পরিচালনা করে গোপালগঞ্জ জেলা প্রশাসন।

অভিযানে পাঁচটি দোকান ভেঙে গুঁড়িয়ে দিয়ে সরকারি ভূসম্পত্তি উদ্ধার করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সী। উচ্ছেদ অভিযানে টুঙ্গিপাড়া থানা পুলিশ, ফায়ার সার্ভিসসহ ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সী বলেন, টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর বাজারে প্রায় সাড়ে ৩ শতাংশ সরকারি জায়গা অবৈধ ভাবে দখল করে মার্কেট নির্মাণ করেছিল ঐ এলাকার পাঁচ ব্যক্তি। তখন তাদের স্থাপনা সরিয়ে নেয়ার জন্য একাধিকবার নোটিশ করা হলেও ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে নেননি।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল করে রাখা এ সব দোকানপাট জনজীবনে দুর্ভোগ সৃষ্টি করছিল। তাই ভ্র্যাম্যমাণ আদালতের মাধ্যমে দোকানগুলো ভেঙে গুঁড়িয়ে দিয়ে সরকারি ভূসম্পত্তি উদ্ধার করা হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বরগুনার তালতলীতে জাতীয় ইঁদুর নিধন অভিযানের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

কুবিতে প্রশ্নফাঁসে অভিযুক্ত শিক্ষকের কক্ষ সিলগালা

গুচ্ছে থাকছে না হাবিপ্রবি

পবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা

ডিআইইউ ইংরেজি বিভাগের ৫৩ সকাল ব্যাচের ইফতার মাহফিল

চলমান সেমিস্টার থেকে শাবিপ্রবির সেমিস্টার ও ক্রেডিট ফি কমছে

ইবির রোভার স্কাউটের নেতৃত্বে দিদারুল-সাঈম

রাত পোহালেই বুটেক্স ভর্তি পরীক্ষা, আসনপ্রতি লড়বে ১৫ ভর্তিচ্ছু

ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনায় অন্তর্বর্তী সরকারের নিন্দা ও পুনরাবৃত্তি রোধে প্রতিশ্রুতি

বিভাগের নাম পরিবর্তনের দাবিতে ইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি