বুধবার, 30 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ববি সাংবাদিক সমিতির নতুন নেতৃত্বে জাহিদ-রবিউল

প্রতিবেদক
রাজিব, ববি প্রতিনিধি
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ - ৪:০৪ অপরাহ্ন

বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ববিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

নবগঠিত কমিটিতে দৈনিক দেশ রূপান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. জাহিদ হোসেন সভাপতি ও দৈনিক বাংলার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. রবিউল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বুধবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) ববিসাসের নিজ কার্যালয়ে নির্বাচনী কার্যক্রম শেষে দুপুর ১টা ৩০ মিনিটে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ববিসাসের সাবেক সহ-সভাপতি সোহেল রানা।  

৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি নাজমুস সাকিব (সাম্প্রতিক দেশকাল) , যুগ্ম-সাধারণ সম্পাদক মেহরাব হোসেন (নয়া দিগন্ত) , দপ্তর সম্পাদক এনামুল হোসেন (মানবকন্ঠ) , কোষাধ্যক্ষ মো. মাসুদ রানা (আমার দেশ) , প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আব্দুল্লাহ জাইফ (এনটিভি)।

এছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন, মো. সাইফুল ইসলাম হৃদয় (রূপান্তর প্রতিদিন) ও নাফিস মোহাম্মদ মিকাইল (ক্যাম্পাস টাইমস)।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বপালন করেন, ববিসাসের সাবেক সহ-সভাপতি সোহেল রানা৷ নির্বাচন কমিশনার হিসেবে আরো দায়িত্ব পালন করেন ববিসাসের সদ্য সাবেক সভাপতি মো. জাকির হোসেন, সহ-সভাপতি ইলিয়াস হোসেন ও সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম৷ 

নির্বাচনী কার্যক্রম পরিদর্শনে আসেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী, ট্রেজারার অধ্যাপক ড. মামুন অর রশিদ।

ক্রিয়াশীল রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷ 

এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখাসহ অন্যান্য সামাজিক সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন৷

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির অনুমোদন

জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতির সময় পুলিশ ও ডাকাত দলের গোলাগুলি ; পুলিশসহ আহত-২, আটক ৫

কুড়িগ্রামে ধরলা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বাঁচতে চায় বুটেক্স শিক্ষার্থী ইব্রাহিম

নবনিযুক্ত রেজিস্ট্রারের সাথে পবিপ্রবি সাংবাদিক সমিতির মতবিনিময় সভা

নাজিরপুরের বৈঠাকাটায় আশার সদস্যদের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় লবনাক্ত, জলমগ্ন সহিষ্ণু জাতের ফসল চাষ পদ্ধতি বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত

মেয়াদউত্তীর্ণ কোমল পানীয় বিক্রি হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয় ২য় গেটে

নেছারাবাদে জুলাই বিপ্লবের শাহবাগে আহত ইমাম হোসেনকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলেন জেলা প্রশাসক মোঃ সৈয়দ আশরাফুল আলম খান

৭ দফা দাবিতে তিতুমীর ঐক্যের আমরণ অনশন

বুটেক্সে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ