বৃহস্পতিবার, 1 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

দুর্গাপুরে ২৭৮ লিটার চোলাই মদ উদ্ধার

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
বৃহস্পতিবার, ১ মে ২০২৫ - ৮:২১ পূর্বাহ্ন

রাজশাহী জেলা প্রতিনিধি:

চোলাই মদের কারখানার সন্ধান পাওয়ার পর, রাজশাহীর দুর্গাপুরে ২৭৮ লিটার দেশীয় চোলাই মদসহ মা ও ছেলেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে তাদেরকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, দুর্গাপুর উপজেলার কুহাড় গ্রামের রিয়াজুল ইসলামের স্ত্রী জাহানারা বেগম (৪৮) ও তাদের ছেলে সম্রাট (২২)।

এর আগে, মঙ্গলবার (২৯ এপ্রিল) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদার নেতৃত্বে পুলিশের একটি দল কুহাড় শাহাজিপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানকালে ওই বাড়ি থেকে ২৭৮ লিটার দেশীয় চোলাই মদ ও বিপুল পরিমাণ মদ তৈরির উপকরণ উদ্ধার করে মা-ছেলেকে হাতেনাতে আটক করা হয়।

ওসি দুরুল হোদা জানান, “দীর্ঘদিন ধরে তারা এলাকায় মদ তৈরির কারবার চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। ৩০/৪/২৫ তারিখ দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।”

তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে দুর্গাপুর থানা পুলিশের কঠোর অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এদিকে থানা পুলিশের এমন সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। সচেতন মহল পুলিশের তৎপরতাকে সাধুবাদ জানিয়েছে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

টাইমস হায়ার ইমপ্যাক্ট র‍্যাঙ্কিংয়ে স্থান পেল যবিপ্রবি

রাজনীতি নিষিদ্ধ ববিতে নবীনদের ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩ দিনব্যাপি অমর একুশে বইমেলা

ফুলবাড়ীতে থানা যুব সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পরিবহনসেবা সংশ্লিষ্ট মতবিনিময় সভায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ছাত্র হলের প্রাধ্যক্ষকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের নি

ববি শিক্ষার্থী শিফা নূর ইবাদির অকাল মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল

রাজশাহীর সাবেক সংসদ সদস্যের বডিগার্ড গ্রেপ্তার

রাজশাহীতে জামায়াতে ইসলামীর রোকন সমাবেশ

দ্বিতীয়বারের মতো বাকৃবিতে টেডএক্স: অনুপ্রেরণার নতুন দিগন্ত

বিএনপি’র নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পেলেন অধ্যাপিকা নার্গিস বেগম।